News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা রোধে প্রশাসনিক উদ্যোগকে স্বাগত সুপ্রিম কোর্টের
Image

করোনা রোধে প্রশাসনিক উদ্যোগকে স্বাগত সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি,২৩ মার্চ (হি.স) :  করোনা ভাইরাস রোধে প্রশাসনের যাবতীয় উদ্যোগকে প্রশংসা করল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।

সোমবার একটি মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি এসএ বোবদে করোনা ভাইরাস রোধে সরকারের যাবতীয় উদ্যোগ প্রশংসা করে বলেন, প্রশাসনকে সকলের সহযোগিতা করা উচিত। এমনকি নিন্দুকেরাও করোনা রোধে প্রশাসনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

এদিন সুপ্রিম কোর্টে দেশের সমস্ত ধর্মীয় স্থান করোনা পরিস্থিতিতে বন্ধ করে দেওয়ার জন্য একটি পিটিশন দায়ের করা হয়। দেশের শীর্ষ আদালত এই সংক্রান্ত কোন নির্দেশিকা দিতে অস্বীকার করে। শীর্ষ আদালতে তরফ থেকে জানিয়ে দেওয়া হয় বিষয়টি রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত। প্রধান বিচারপতি বলেন, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে করোনা রোধে সদর্থক পদক্ষেপ নেওয়া হয়েছে। সকলেই বলছে প্রশাসন ভালো কাজ করছে। ফলে প্রশাসনকে তার কাজ নির্বিঘ্নে করতে দেওয়া হোক ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top