News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ভাইরাস : ভিসা বাতিল বিড়ম্বনায় বাংলাদেশের রোগীরা
Image

করোনা ভাইরাস : ভিসা বাতিল বিড়ম্বনায় বাংলাদেশের রোগীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ করোনা ভাইরাসের জন্য সতর্কতা হিসেবে সমস্ত ভিসা বাতিল করেছে ভারত সরকার৷ এতে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েছেন বাংলাদেশের রোগীরা৷ শুক্রবার আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোস্টে ক্যানসার আক্রান্ত এক রোগীকে ত্রিপুরায় ঢুকতে দেওয়া হয়নি৷ এই ঘটনায় রোগীর স্বামী চরম অসন্তোষ প্রকাশ করেছেন৷ ইমিগ্রেশন আধিকারিকদের দাবি, ভারত সরকারের নির্দেশিকা মেনে বাংলাদেশ থেকে কাউকেই এ দেশে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ এ-বিষয়ে আগরতলা ল্যান্ডপোর্ট অথরিটির ম্যানেজার দেবাশিস নন্দী বলেন, ইমিগ্রেশন বন্ধ রয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশে আমদানি-রফতানি বন্ধ হয়নি৷


গতকাল ভারত সরকার করোনা ভাইরাস মোকাবিলায় সতর্কতা হিসেবে সব দেশের ভিসা বাতিল করেছে৷ ১৫ এপ্রিল পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে৷ স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকেও ত্রিপুরায় কাউকে আসার অনুমতি দেওয়া হচ্ছে না৷ আজ বাংলাদেশের সিলেট থেকে ক্যানসার আক্রান্ত স্ত্রীকে নিয়ে আসেন ভাস্কর চৌধুরী৷ তিনি কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে আসেন৷ কিন্তু তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি৷ তিনি বলেন, কলকাতায় স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য এসেছি৷ বাংলাদেশে ইমিগ্রেশন যাওয়ার অনুমতি দিলেও ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ তিনি বলেন, মেডিক্যাল ভিসায় স্ত্রীকে নিয়ে কলকাতায় যাবেন ভেবে এসেছিলেন৷ এমতাবস্থায় স্ত্রীর চিকিৎসা কীভাবে হবে বুঝতে পারছেন না তিনি৷


জানা গেছে, বিশেষ ক্ষেত্রে ভিসা দেওয়া হয়৷ কিন্তু সেক্ষেত্রে চিকিৎসকদের ছাড়পত্রের প্রয়োজনীয়তা রয়েছে৷ করোনা ভাইরাসে আক্রান্ত নন এমন রিপোর্ট দেখালেই বিশেষ প্রয়োজনে ভিসা দেওয়া হবে৷ তবে এই নিয়ম অনেকেরই অজানা বলে মনে করা হচ্ছে৷ প্রসঙ্গত, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশের প্রচুর রোগী ভারতে প্রবেশ করেন৷ তাঁরা চিকিৎসার জন্য শিলচর, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু সহ ভারতের বিভিন্ন শহরে যান৷ মূলত, উন্নত চিকিৎসার জন্যই তাঁরা ভারতে আসেন৷ কিন্তু এখন করোনা ভাইরাসের জন্য বাংলাদেশের রোগীরা চরম বিড়ম্বনার শিকার হবেন বলেই মনে হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top