News Flash

  • Home
  • Uncategorized
  • আইনজীবীর মৃত্যু : রিপোর্টে মিলল অমিল, সরকারকে হলফনামা দিতে বলল হাইকোর্ট
Image

আইনজীবীর মৃত্যু : রিপোর্টে মিলল অমিল, সরকারকে হলফনামা দিতে বলল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ তরুণ আইনজীবী ভাস্কর দেবরায় মৃত্যুর ঘটনায় হাসপাতালের প্রাথমিক রিপোর্টের সাথে ময়না তদন্তের রিপোর্টের বিস্তর ফারাক রয়েছে৷ আজ ত্রিপুরা হাইকোর্টে তা প্রমাণিত হয়েছে৷ তাই, প্রধান বিচারপতি অকিল কুরেশি ত্রিপুরা সরকারকে হলফনামা দিতে বলেছেন এবং পরবর্তী শুনানির দিন আগামী ২৩ মার্চ ধার্য্য করেছেন৷ বুধবার ওই আইনজীবীর মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি শেষে এ-কথা বলেন আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন৷ তিনি বলেন, চিকিৎসায় গাফিলতিতেই ভাস্কর দেবরায়-র মৃত্যু হয়েছে, তা স্পষ্ট হয়ে গেছে৷ তাই, আদালতের কাছে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছি, বলেন তিনি৷ এদিকে, স্বাস্থ্য দপ্তরের গঠিত ডেথ অডিট টিম আজ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের কাছে আইনজীবী ভাস্কর দেবরায় মৃত্যুর রিপোর্ট জমা দিয়েছে৷ স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ওই ঘটনার সাথে দুইজন চিকিৎসক দায়ী বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷


প্রসঙ্গত, দুর্ঘটনায় গুরুতর আহত তরুণ আইনজীবী ভাস্কর দেবরায় জি বি হাসপাতালে মৃত্যু হয়েছে৷ চিকিৎসায় গাফিলতিতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ তাঁর মৃত্যুতে জনৈক আইনজীবী মুখ্য বিচারবিভাগীয় আদালতে মামলা করেন৷ কারণ, পুলিশ প্রথমে ওই মৃত্যুর ঘটনায় মামলা নেয়নি বলে অভিযোগ৷ আদালতের নির্দেশে পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ এদিকে, আইনজীবী মৃত্যুর ঘটনায় প্রকৃত রহস্য উদঘাটন, দোষীর শাস্তি প্রদানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা হয় ত্রিপুরা হাইকোর্টে৷ গতকাল ওই মামলায় শুনানি ছিল৷ আজ ফের ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি অকিল কুরেশি এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঁচে শুনানি হয়েছে৷


এ-বিষয়ে আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন বলেন, আজ ত্রিপুরা সরকার আদালতে ময়না তদন্তের রিপোর্ট জমা দিয়েছে৷ প্রধান বিচারপতি ওই রিপোর্ট আদালতে পড়েছেন৷ তাতে লেখা রয়েছে, আইনজীবী ভাস্কর দেবরায়-র বাম পা এবং বুকের হাড় ভাঙা ছিল৷ এছাড়াও, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ রয়েছে৷ অথচ, হাসপাতালের রিপোর্টে তার শরীরে কোন আঘাতের চিহ্ণ কিংবা পা ও হাড় ভাঙার বিষয়ে কিছুই উল্লেখ ছিলনা, বলেন তিনি৷ তাঁর দাবি, আজ ময়না তদন্তের রিপোর্টে আমাদের অভিযোগ প্রমাণিত হয়েছে৷ কারণ, ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী স্পষ্ট চিকিৎসায় গাফিলতিতেই ভাস্কর দেবরায়-র মৃত্যু হয়েছে৷


পুরুষোত্তমববাবু বলেন, চিকিৎসায় গাফিলতিতে কারোর মৃত্যু কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ তাঁর কথায়, আজ আদালতে অ্যাডভোকেট জেনারেল বলেছেন ত্রিপুরা সরকার ভাস্কর দেবরায়-র মৃত্যুতে দোষীকে খোঁজে বের করার বিষয়ে যথেষ্ট আন্তরিক৷ কিন্তু, ত্রিপুরা সরকারের দেওয়া ম্যাজিস্ট্রেট তদন্তে আমাদের আস্থা নেই, বলেন তিনি৷ তাঁর দাবি, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে প্রশাসনিক তদন্তে প্রকৃত ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়েছে৷ তাই, বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি৷ তিনি বলেন, ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা সরকারকে হলফনামা দিতে বলেছে৷ আগামী ২৩ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছে৷


এদিকে, স্বাস্থ্য দপ্তরের গঠিত ডেথ অডিট টিম আইনজীবী ভাস্কর দেবরায় মৃত্যুর ঘটনায় পনেরজনের অধিক স্বাস্থ্যকর্মীর বয়ান রেকর্ড করেছে৷ তাদের মধ্যে দুই চিকিৎসক চিকিৎসায় গাফিলতি করেছেন বলে প্রমাণ মিলেছে৷ এডিট টিম ওই দুই চিকিৎসকের চিকিৎসায় গাফিলতির দায়ে বরখাস্তের সুপারিশ করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top