News Flash

  • Home
  • Uncategorized
  • পর্যটনের বিকাশে রাজ্যকে সবরকম সহযোগিতা করবে কেন্দ্র : প্রতিমন্ত্রী
Image

পর্যটনের বিকাশে রাজ্যকে সবরকম সহযোগিতা করবে কেন্দ্র : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ ভারত- বাংলাদেশ পর্যটন উৎসব আগামী বছর থেকে জাতীয় সাংস্কৃতিক ক্যালেণ্ডারে অন্তর্ভক্ত করা হবে৷ আজ রাজভবনের কনফারেন্স হলে রাজ্যের পর্যটন শিল্পের সম্ভাবনার উপর এক সভায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যটন ও সংস্ক’তি প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল একথা জানান৷


সভায় তিনি বলেন, ত্রিপুরায় পর্যটন শিল্পের বিকাশে বিপুল সম্ভাবনা রয়েছে৷ রাজ্যে পর্যটকদের আগমনের সংখ্যাও দিন দিন বাড়ছে৷ এটা একটা ইতিবাচক দিক৷ তাই রাজ্যের পর্যটনের বিকাশে যে সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছে তা দ্রত সম্পন্ন করার উপর তিনি গুরুত্বারোপ করেন৷ এ বিষয়ে তিনি ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন৷ সভায় তিনি রাজ্যের মাতাবাড়ির ত্রিপুরা সুুন্দরী মন্দির সহ বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলির বিষয়ে খোঁজ খবর নেন৷ সভায় তিনি বলেন, রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে কেন্দ্রীয় সরকার সবরকম সহযোগিতা করবে৷ সভায় রাজ্যপাল রমেশ বৈস প্রখ্যাত সংগীত পরিচালক আর ডি বর্মণের উপর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তাব দেন৷


তাছাড়াও রাজ্যপাল রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলির পরিকাঠামো উন্নয়নের যে সমস্ত কাজ অর্ধসমাপ্ত রয়েছে তা দ্রত শেষ করার উপর গুরুত্বারোপ করেন৷ সভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব শৈলেন্দ্র সিং, পর্যটন দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি. তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, আরকিওলজিক্যাল সার্ভে অব ইণ্ডিয়া এবং এন ই জেড সিসি’র আধিকারিকগণ, ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ সভায় পর্যটন দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি. পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রাজ্যের পর্যটনের বিভিন্ন বিষয় তুলে ধরেন৷ তিনি জানান রাজ্যে টি-ট্যুরিজমের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top