News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যভিত্তিক কনভেনশনের পর ৪৮ ঘণ্টার গণবস্থানে বসবেন অ্যাডহক শিক্ষকরা
Image

রাজ্যভিত্তিক কনভেনশনের পর ৪৮ ঘণ্টার গণবস্থানে বসবেন অ্যাডহক শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ রাজ্যভিত্তিক কনভেনশনের মধ্যে দিয়ে ৪৮ ঘণ্টার গণবস্থানে বসবেন অ্যাডহক শিক্ষকরা৷ সেই লক্ষ্যে আগামীকাল ছয় জেলায় আটটি হলসভা করবেন তাঁরা৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন অল ত্রিপুরা সরকারি ১০৩২৩ অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন৷


সংগঠনের সভাপতি বিমল সাহা জানিয়েছেন, আগামী ৯ মার্চ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হবে৷ ওই কনভেনশনের পর ৪৮ ঘণ্টার গণবস্থানে বসব আমরা৷ তিনি বলেন, অ্যাডহক শিক্ষকরা ৩১ মার্চের পর স্থায়ীভাবে চাকরিচ্যুত হয়ে যাবেন৷ তাই ৩১ মার্চের আগেই তাঁদের স্থায়ী ব্যবস্থা করার জন্য ত্রিপুরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি৷ তাঁর দাবি, গত ২৯ ফেব্রুয়ারি এ-বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি৷ শুধু তা-ই নয়, শিক্ষা মন্ত্রীর সাথে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম৷ তাঁর কথায়, আগামী ১৬ মার্চ সুপ্রিমকোর্টে ১০৩২৩ শিক্ষকদের নিয়ে মামলার শুনানি হবে৷ ওই মামলায় ত্রিপুরা সরকার অ্যাডহক শিক্ষকদের প্রতি সহানুভূতির দৃষ্টি নিয়ে সওয়াল করার অনুরোধ জানিয়েছি৷


বিমলবাবুর কথায়, শিক্ষামন্ত্রী তাঁদের দাবিগুলির প্রতি যথেষ্ট সহানুভূতিশীল বলে জানিয়েছেন৷ তিনি আরও বলেন, সম্প্রতি শিক্ষা অধিকর্তার সাথেও আমরা দেখা করেছি৷ ৩১ মার্চের মধ্যে সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্থায়ী সমাধানের অনুরোধ জানিয়েছি৷ তাঁর দাবি, আগামীকাল ত্রিপুরার ছয় জেলায় আটটি হলসভার আয়োজন করা হয়েছে৷ খোয়াই জেলায় দুটি, ধলাই জেলায় দুটি এবং উত্তর, সিপাহিজলা, দক্ষিণ এবং গোমতি জেলায় একটি করে হলসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top