News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা থেকে সাইকেলে দিল্লি, ‘‘সুস্থ ভারত’’-এর বার্তা ছড়িয়ে টিএসআর জওয়ানের দুঃসাহসিক অভিযান
Image

আগরতলা থেকে সাইকেলে দিল্লি, ‘‘সুস্থ ভারত’’-এর বার্তা ছড়িয়ে টিএসআর জওয়ানের দুঃসাহসিক অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ অসীম সাহস ও পরিশ্রমে ভর করে সাইকেলে চেপে দিল্লি গেলেন টিএসআর জওয়ান বিকাশ দাস৷ পঞ্চাশ ছুঁই ছুঁই বিকাশবাবু প্রায় সাড়ে তিন হাজার পথ পাড়ি দিয়েছেন৷ সময় নিয়েছেন ২৪ দিন৷ রোমাঞ্চকর এই অভিযান সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বার বার আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন তিনি৷ তাঁর দুঃসাহসিক অভিযান সম্পর্কে পরিবার এবং সহকর্মী কারোর জানা ছিল না৷ তবে একটি আক্ষেপ রয়ে গেছে তাঁর৷ ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি তিনি৷ মূলত, সুস্থ ভারত-এর বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই তাঁর এই দুঃসাহসিক অভিযান বলে দাবি করেন বিকাশ৷


গত ১১ ফেব্রুয়ারি আগরতলার মহিলা মহাবিদ্যালয় সংলগ্ণ অযাচক আশ্রম প্রাঙ্গণ থেকে দিল্লির উদ্দেশে রওয়ানা দেন টিএসআর ষষ্ঠ ব্যাটালিয়নের হাবিলদার বিকাশ দাস (৫০)৷ তিনি যোগেন্দ্রনগর বনকুমারী এলাকার বাসিন্দা৷ তাঁর পরিবারে মা, স্ত্রী এবং এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরা থেকে অসম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা হয়ে দিল্লি পৌঁছেন তিনি৷ ১ মার্চ তিনি দিল্লির ইন্ডিয়া গেটের সামনে পৌঁছেছিলেন৷


তাঁর দাবি, দিল্লি যাওয়ার পথে কোনও অসুবিধা হয়নি৷ এক সফরে ভয় হচ্ছিল, কিন্তু ঠাকুরের কৃপায় সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে গন্তব্যে পৌঁছতে পেরেছি, বলেন তিনি৷ তাঁর কথায়, স্বাস্থ্যের প্রতি মানুষ এখন অনেক সচেতন৷ তবে, আরও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে৷ সাইকেল চালানো সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি৷ তিনি বলেন, সাইকেল চালানো আমার বহুদিনের শখ৷ অফিসে বেশিরভাগ সময় সাইকেলেই আসা-যাওয়া করি৷ সেই থেকে দুঃসাহসিক কিছু করার মনে বাসনা জাগে৷ তাই দামি সাইকেল কিনে ত্রিপুরাতেই দূর দূরান্তে যাতায়াত শুরু করি৷ মূলত, জ্বালানি তেলের সাশ্রয় এবং শরীর সুস্থ রাখার জন্য সাইকেলকে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে প্রচারের সিদ্ধান্ত নেন তিনি৷


বিকাশবাবুর কথায়, প্রায় ছয় মাস ত্রিপুরার বিভিন্ন স্থানে সাইকেলে যাতায়াত করেছি৷ খোয়াই, আমবাসা, উদয়পুরে সাইকেলেই পাড়ি দিয়েছি৷ তাতেই সাহস জুগিয়ে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করি গত ১১ ফেব্রুয়ারি৷ তিনি বলেন, ভবিষ্যতে দেশের অন্য কোনও প্রান্তে যাওয়ার পরিকল্পনা রয়েছে৷ তবে, তাঁর দিল্লি সফরের কাহিনি শুনে আরও অনেকেই অনুপ্রাণিত হয়েছেন৷ ফলে, ভবিষ্যতে সাইকেল সফরে অনেকেই তাঁর সঙ্গী হবেন বলে দাবি করেন তিনি৷ বিকাশবাবু জানিয়েছেন, দিল্লি থেকে তিনি ট্রেনে ত্রিপুরায় ফিরেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top