News Flash

  • Home
  • Uncategorized
  • আট দফা দাবীতে আগরতলায় আইন অমান্য আন্দোলন শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটির
Image

আট দফা দাবীতে আগরতলায় আইন অমান্য আন্দোলন শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আগরতলায় আইন অমান্য আন্দোলন করেছে শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি৷ আটটি দাবি নিয়ে এই আন্দোলনে যোগ দিতে সারা রাজ্যে থেকে জাতি জনজাতি অংশের মহিলারা আন্দোলনে সামিল হয়েছে৷ সিআইটিইউ রাজ্য দপ্তরের সামনে থেকে মিছিল বের হয়ে আগরতলা শহরের বিভন্ন পথ অতিক্রম করে সদর মহকুমা অফিসের সামনে যাবার সময় স্থানীয় বিরেন্দ্র ক্লাবের সামনে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়৷ মিছিলের সবাইকে গ্রেফতার করে অস্থায়ী জেল উমাকান্ত একাডেমি সুকলের মাঠে নিয়ে যায়৷


সেখানে উপস্থিত মহিলা কর্মীদের সামনে ভাষণ দেবার সময় রাজ্য আহ্বিয়াকা পাঞ্চালি ভট্টাচার্য বলেন দাবিগুলি যদি রাজ্য সরকার না মানে তাহলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷ সারা ভারত জুড়ে ছয়টি দাবি নিয়ে এই আন্দোলন করা হয়েছে৷ ত্রিপুরার ক্ষেত্রে আরও দুইটি দাবি যোগ করা হয়েছে৷ নারী নির্যাতনে ত্রিপুরা এখন দ্বিতীয় স্থানে৷ উত্তরপ্রদেশের পরেই ত্রিপুরা৷মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে সবাইকে পথে নেমে আন্দোলন করার জন্যে আহ্বান জানিয়েছেন তিনি৷ রাজ্যে বিভিন্ন ধর্ষণ কান্ডে দোষীদের আড়াল করে রাখছে রাজ্য সরকার, বিজেপি এবং বিশ্ব হিন্দুপরিষদ৷ রাজ্যে নারীরা কোন ন্যায় বিচার পাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷

গত দুই বছরে মিড ডে মিল কর্মীরা কাজ হারিয়েছেন৷ তাদেরকে কাজে পুনর্বহাল করাও দাবিগুলির মধ্যে রয়েছে৷ ক্যা, এনপিআর, এনআরসি’র বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন৷ আইনসভায় এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ, সমকাজে সমমজুরী, নূন্যতম মজুরী মাসে ২১ হাজার টাকা ৷ নারীদের স্বাধীনতা গুরত্ব এবং বিশ্বাস করতে চায়না বলে বিজেপি বিশ্বহিন্দু পরিষদ এবং আর এস এস মহিলা সংরক্ষণের বিলটি লোকসভায় উথাপন করতে চাইছে না ৷


কেন্দ্রের সরকার কে স্বৈরচারী উগ্র মৌলবাদী এবং ধর্মীয় উন্মাদনা পরিচালিত বলে উল্লেখ করেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্যা রমা দাস৷ তিনি বলেন, তারা দেশের সংবিধানকে মানছে না ৷ রাজ্যের সরকার একই অবস্থায় চলছে৷ এই জনবিরোধী সরকারটিকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামানোর জন্যে আরও বেশি করে নারীদের জমায়েত করার আবদেন করেন রামা দাস৷ বিজেপি সরকার জনগনের সঙ্গে প্রতারণা করে বলে অভিযোগ করেন তিনি ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top