News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবন্ধকতার দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন দিবাঙ্গজনেরা : প্রধানমন্ত্রী
Image

প্রতিবন্ধকতার দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন দিবাঙ্গজনেরা : প্রধানমন্ত্রী

প্রয়াগরাজ, ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : প্রতিবন্ধী এবং প্রবীণ নাগরিকদের মধ্যে ত্রাণ ও সহায়ক সরঞ্জাম বিতরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার প্রয়াগরাজে এসে প্রতিবন্ধীদের দিবাঙ্গজন আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দিবাঙ্গজনেদের জীবনযাপন সাধারণ মানুষের জন্য অনুপ্রেরণার স্রোতের মতো কাজ করে থাকে। প্রতিটি প্রতিবন্ধকতার দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াই দিবাঙ্গজনেদের অভ্যাস। প্রত্যেক সমস্যাকে হারিয়ে দিয়ে এগিয়ে চলেছে তারা। দিবাঙ্গজনেদের প্রতিটি মিনিট যদি কেউ কাছ থেকে দেখে তবে অনুপ্রাণিত হবে।

সমাজের সকল স্তরের মানুষের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার যে কাজ করে চলেছে, তা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, দলিত, দিবাঙ্গজন, আদিবাসী, প্রবীণ নাগরিকেরা যদি বঞ্চনার শিকার হয়, তবে তাদের অধিকার নিশ্চিত করে সেবা প্রদান করাই প্রশাসনের কাজ। নজিরবিহীন ভাবে দিবাঙ্গজনদের অভাব ও অভিযোগের কথা শুনে সমাধানের চেষ্টা হয়েছে।

প্রতিবন্ধীদের উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে দিবাঙ্গজনেদের(প্রতিবন্ধী) জন্য ৩৮০ কোটি টাকা খরচ করা হয়েছিল। বর্তমান সরকার সেখানে খবচ করেছে ৯০০ কোটি টাকা। দেশের ৭০০ রেলস্টেশন, বিমানবন্দরে দিবাঙ্গজনেদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। তাদের কথা মাথায় রেখে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ রিসার্চ এণ্ড ট্রেনিং সেন্টার গড়ে তোলা হয়েছে।

প্রয়াগরাজে নিজের আগের সফরের কথা তুলে ধরে তিনি বলেন, ‘গত বছর কুম্ভমেলায় এসে সাফাইকর্মীদের পা ধুইয়ে দেওয়াটা অসাধারণ অনুভূতি ছিল। প্রয়াগরাজে এসে পবিত্রতা এবং কর্মের নতুন উদ্যম পাই’।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top