News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্বোধন হল আগরতলা বইমেলার
Image

উদ্বোধন হল আগরতলা বইমেলার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ বই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় বন্ধ৷ ব্যক্তির সঙ্গে ব্যক্তির বিচ্ছেদ হতে পারে কিন্তু বইয়ের সঙ্গে কখনো মানুষের বিচ্ছেদ হয়না৷ তাই বই-র চেয়ে আর বড় বন্ধ আর কিছু হতে পারেনা৷ আজ হাঁপানীয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৩৮তম আগরতলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ তিনি বলেন, গতানুগতিক দৃষ্টিভঙ্গীর বাইরে বেরিয়ে এসে এবারের বইমেলার আয়োজন করা হচ্ছে৷ এটি হচ্ছে ত্রিপুরাকে মডেল স্টেট তৈরী করার অনেক উদ্যোগের মধ্যে একটি উদাহরণ৷ নতুন কিছু করতে হলে গতানুগতির রাস্তা থেকে বেরুতেই হবে৷ বইমেলা শিশু উদ্যান থেকে কেন বেরোতে পারবেনা সেই প্রশ ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাকে মডেল স্টেট-এ উন্নীত করার কথা বললে কেউ কেউ আছেন এর অর্থ বুঝতে চাননা৷ গতানুগতিক কিছু কাজ আছে সেটা সবসময়ই হয়ে থাকে৷ এটি নতুনত্বের কোন উদাহরণ নয়৷ যেমন এম জি এন রেগার কাজ৷ এতে আগেও যেমন কাজ হয়েছে এখনও হচ্ছে৷ এম জি এন রেগায় এখন শ্রমদিবস বেড়েছে৷ এটা পারদর্শিতার একটা নিদর্শন৷ কিন্তু তা মডেল স্টেট-র উদাহরণ হতে পারেনা৷ এবার গতানুগতিক রীতির বাইরে গিয়ে একটি বৃহৎ পরিসরে বইমেলার আয়োজন করা হচ্ছে৷


মুখ্যমন্ত্রী বলেন, একটা মেলা ঘিরে এত বেশী সংখ্যক মানুষের সমাগম হতে পারে তা আজ প্রমাণ হয়ে গেছে৷ এটাই হচ্ছে মডেল স্টেট-র নমুনা৷ মুখ্যমন্ত্রী বলেন, কোন সিদ্ধান্ত নিয়ে তাতে অবিচল থাকতে হয়, তবেই সাফল্য আসে৷ ইতিবাচক মানসিকতার পাশাপাশি কাজ করার সদিচ্ছা থাকলে সমস্ত কিছুতেই সফলতা আসে৷ সমস্ত রেকর্ড ভেঙ্গে আজ হাঁপানীয়াবাসী নতুন ইতিহাস তৈরী করেছেন৷ ৮ই মার্চ পর্যন্ত সমস্ত বইপ্রেমীরা বইমেলায় আসবেন বলে আশা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, গাছের নীচে বসে শান্তিনিকেতনে যদি লেখাপড়া করা যায় তবে হাঁপানীয়ায় কেন বই প্রেমীরা আসতে পারবেননা৷ মুখ্যমন্ত্রী বলেন, বই আমাদের মনের সবচেয়ে বড় খোরাক৷ শরৎচন্দ্র, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের স্বাদ যারা পেয়েছেন তারা যেমন কলকাতায় যেতে পারেন আবার হাঁপানীয়ায়ও আসতে পারেন৷
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে৷ ত্রিপুরার পর্যটন বিকশিত হচ্ছে৷ এফ সি আই-র মাধ্যমে ক’ষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে৷ ক’ষকরা ধানের মূল্য বেশী পাচ্ছেন৷ এ পর্যন্ত ৫৬ হাজার পরিবারের কাছে অটল জলধারা প্রকল্পে পানীয়জলের সংযোগ পৌঁছে গেছে৷ এটাই হচ্ছে মডেল স্টেট-র উদাহরণ৷ মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনগুলিতে ত্রিপুরার আরও পরিবর্তন আসবে৷ রাস্তার পরিকাঠামো থেকে শুরু করে রোজগারের ক্ষেত্রে নতুন নতুন সুুযোগ তৈরী করা হচ্ছে৷ স্বাভিমানী মানসিকতা ত্রিপুরার মধ্যে তৈরী হয়েছে৷ উত্তর-পূর্বা’লের মধ্যে ত্রিপুরাই হচ্ছে একমাত্র রাজ্য যেখানে ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যৎ রয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে জনতাকে সঙ্গে নিয়ে চলতে হয়৷ বর্তমান সরকার ক্ষমতাসীন হবার পর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হয়েছে৷ এন সি ই আর টি’র সিলেবাস চালু সহ ২২টি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, বইমেলা ত্রিপুরাবাসীর প্রাণের মেলা৷ বর্তমান সরকার নতুনভাবে নতুন আঙ্গিকে বইমেলা করার চেষ্টা করছে৷ তিনি বলেন, যতদিন সভ্যতা আছে মানুষ ততদিন বই পড়বেই৷ প্রশ হলো কি বই পড়বে৷ আমরা চাই মানুষ প্রথাগত বই মানে কাগজে ছাপা বই পড়ক৷ কাগজে ছাপানো বই পড়লে পাঠকের সঙ্গে লেখকের আত্মিক সম্পর্ক গড়ে উঠে৷ ই-বুকের সঙ্গে এভাবে সম্পর্ক গড়ে উঠেনা৷ তবে সব মাধ্যমেরই ইতিবাচক নেতিবাচক দিক রয়েছে৷ ই-বুকেরও ইতিবাচক দিক রয়েছে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, একথা সত্যি প্রথাগত বই চ্যালেে’র মুখে৷ এজন্যই আমরা বইমেলার আয়োজন করছি৷ বইকে জনপ্রিয় করতে চাইছি৷ প্রথাগত বইয়ের প্রতি যুবক-যুবতীদের আরও উৎসাহিত ও আক’ষ্ট করতে হবে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, হঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এই প্রথম বইমেলা হচ্ছে৷ এখানে আরও বড় আকারে মেলার আয়োজন করা হয়েছে৷ মেলায় আসা যাওয়া করার জন্য বিনামূল্যে বাসের ব্যবস্থা করা হয়েছে৷ তিনি বলেন, নতুন কিছু করার মধ্যেই সৃষ্টি আছে, অগ্রগতি আছে৷ তিনি সবার কাছে বই কিনতে, বই পড়তে ও বই পড়াতে আহ্বান জানান৷ সম্মানিত অতিথি রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা বলেন, বইয়ের সঙ্গে মানুষের সম্পর্ক চিরায়ত৷ মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন বইয়ের সঙ্গে সম্পর্ক থাকবেই৷ বই হচ্ছে ’ান পিপাসুু মানুষের ত’প্তির সরোবর৷ তিনি বলেন, শুধু আগরতলাতেই নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় বইমেলার আয়োজন করা হচ্ছে৷ তাতে ব্যাপক সাড়া পাওয়া গেছে৷ আমরা আগামী বছর ৩৯তম বইমেলার জন্য তাকিয়ে থাকব৷
আলোচনায় অংশ নিয়ে অনুষ্ঠানের সম্মানিত অতিথি শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, যতদিন মানুষের ’ানের চাহিদা থাকবে ততদিন বইও থাকবে৷ আর বই নিয়ে মেলাও হবে৷

বইমেলা হচ্ছে লেখক পাঠক প্রকাশকদের সরস্বতীর মণ্ডপ৷ এখানে ভাবনার বিনিময় হবে৷ নতুন নতুন চিন্তা জন্ম নেবে৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রস্তাব দেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়ার জন্য লাইবেরী আওয়ার্স থাকতে হবে৷ বিভিন্ন গ্রন্থাগারকে আরও জনপ্রিয় করতে হবে৷ তাতে বইয়ের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ জন্মাবে৷ তিনি বলেন, বই হলো আমাদের আনন্দের উৎস৷ তিনি বলেন, অনুবাদ সাহিত্যকে আরও বেশি করে উৎসাহিত করতে হবে৷ যেমন, বাংলা সাহিত্য ককবরকে, ককবরক বা অন্য সাহিত্য বাংলা ভাষায় অনুবাদ প্রকাশিত হলে বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষ একে অপরের কথা জানতে পারবেন৷ আমাদের ঐক্য সংহতি আরও সুুদৃঢ় হবে৷ শিক্ষামন্ত্রী বলেন, বইমেলা ’ান সাধনের তীর্থভূমি৷ অতীত-বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে যোগসূত্র স্থাপনে বইমেলার গুরুত্ব অপরিসীম৷
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা বলেন, প্রতি বছরই আমরা বিভিন্ন উৎসবে অংশ নেই৷ এরমধ্যে আগরতলা বইমেলাও রয়েছে৷ বইমেলা লেখক, পাঠক, প্রকাশক ও বইপ্রেমীদের কাছে একটি প্রধান উৎসব৷ এরজন্য আমরা অপেক্ষা করে থাকি৷ তিনি বলেন, প্রত্যেক ভাষাতেই সাহিত্য রচনা করা হচ্ছে৷ তাদের উৎসাহিত করতে বইমেলার আয়োজন৷

তিনি আশা প্রকাশ করেন নতুন পরিসরে নতুন আঙ্গিকে সবাই বইমেলায় আসবেন, বই কিনবেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পৃথ্বীরাজ সিং-এর লেখা ’পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় : জীবন ও দর্শন’ গ্রন্থটি, তথ্য সংস্ক’তি দপ্তরের ’গোমতী’ ম্যাগাজিন এবং ’বইমেলা মরণিকা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে মে’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মিমি মজমদার, বিধায়ক রামপ্রসাদ পাল৷ উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন তথ্য ও সংস্ক’তি দপ্তরের সচিব শৈলেশ সিং৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস৷ উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বইমেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ মুখ্যমন্ত্রী আজ যেসব স্টলের উদ্বোধন করেন সেগুলি হল বইমেলার থিম প্যাভিলিয়ান-’আমার ত্রিপুরা আমার সংস্ক’তি’, জনগণনা এস ই জে এ এন কল্যাণ, ফটো গ্যালারী ও মিডিয়া সেন্টার, ইণ্ডিয়ান রেডক্রস সোসাইটির ত্রিপুরা রাজ্য শাখার স্টল, মন্থন, উদ্বর্দ্ধনী সাহিত্য সম্ভারের স্টল৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top