News Flash

  • Home
  • Uncategorized
  • স্যন্দন সম্পাদকের পত্নী কল্যাণী দে’র জীবনাবসান
Image

স্যন্দন সম্পাদকের পত্নী কল্যাণী দে’র জীবনাবসান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ স্যন্দন পত্রিকার সম্পাদকের পত্নী কল্যাণী দে’র জীবনাবসান হয়েছে৷ রবিবার দুপুর আড়াইটা নাগাদ ত্রিপুরা মেডিকেল কলেজের আইসিইউ’তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর৷ তিনি দুই পুত্র, পুত্রবধূদ্বয়, নাতি নাতনীসহ বহু আত্মীয় পরিজন রেখে গিয়েছেন৷


কর্মজীবনে কল্যাণী দে শিক্ষা দপ্তরের কর্মী ছিলেন৷ পরবর্তী সময়ে তিনি কংগ্রেসের সহ-সভানেত্রী এবং আগরতলা পুর পরিষদের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলার হিসেবে নির্বাচিত হয়েছিলেন৷ তিনি স্যন্দন পত্রিকার অর্থ বিভাগের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেছেন৷
কল্যাণী দে দীর্ঘ প্রায় দুই মাস ধরে ত্রিপুরা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন৷ চিকিৎসাধীন থাকাকালীন বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিত্ব, সাংবাদিকরা কল্যাণী দে’কে দেখতে গিয়েছিলেন৷


রবিবার প্রয়াতাকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি বিদ্রোহী দেব সহ বহু মানুষ৷ সন্ধ্যায় বটতলা মহাশ্মশানে প্রয়াতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷
এদিকে, কল্যাণী দে’র প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে আগরতলা প্রেসক্লাব৷ প্রেসক্লাবের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আগরতলা প্রেসক্লাবের সভাপতি তথা রাজ্যের বরিষ্ঠ সম্পাদক সুবল কুমার দে’র সহধর্মিনী কল্যাণী দে প্রয়াত হয়েছেন৷ তাঁর মৃত্যুতে আগরতলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে৷ তাঁর পরিবার পরিজনদের প্রতিও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে আগরতলা প্রেসক্লাব৷


অন্যদিকে, ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের তরফ থেকেও কল্যাণী দে’র প্রয়াণে শোক জ্ঞাপন করা হয়েছে এবং প্রয়াতার শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top