News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পৃথক স্থানে পোল্ট্রি ফার্ম ও ২২টি দোকান ভষ্মিভূত
Image

রাজ্যের পৃথক স্থানে পোল্ট্রি ফার্ম ও ২২টি দোকান ভষ্মিভূত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ কৈলাসহর, ১৪ ফেব্রুয়ারী৷৷ পৃথক স্থানে বিধবংসী অগ্ণিকান্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে৷ কৈলাসহরের পর বিধবংসী অগ্ণিকান্ডে আগরতলায় নাগেরজলা বাস স্ট্যান্ডে ১৫টি অস্থায়ী দোকান পুড়েছে৷ নাগেরজলায় দুপুরবেলায় সিলিন্ডার ফেটে ওই অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ কৈলাসহরে গভীর রাতে আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়৷ এই দুই ঘটনায় ত্রিপুরায় মোট ২২টি দোকান আগুনে পুড়েছে৷


গতকাল রাত ১২টা নাগাদ কৈলাসহরের একটি মোবাইলের দোকানে আগুন লাগে৷ সেখান থেকে আগুন পাশের দোকানগুলিতে ছড়িয়ে পরে৷ স্থানীয় দোকান মালিকদের বক্তব্য, গভীর রাতে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ৭টি দোকানকে গ্রাস করে ফেলে৷ জনৈক ব্যবসায়ী বলেন, আগুনের খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসলেও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি৷ তিনি বলেন, ঔষুধের দোকান, ফল-সব্জি ও জুতার দোকান ওই অগ্ণিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে৷ দমকলের ২টি ইঞ্জিন ঘন্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্বে আনতে সক্ষম হয়৷


ইরানি থানার ওসি আলমগীর হোসেন বলেন, ওই অগ্ণিকাণ্ডের ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে৷ ব্যবসায়ীরা ৪০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন৷
এদিকে, শুক্রবার দুপুরে নাগেরজলা বাস স্ট্যান্ডে একটি ফাস্ট ফুডের দোকানে হটাৎ সিলিন্ডার ফেটে যায়৷ তাতে ১৫টি অস্থায়ী দোকান পুড়ে চাই হয়ে গেছে৷ এডিনগর থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক বলেন, ওই দোকানগুলি বাস স্ট্যান্ডের পেছনদিকে অবস্থিত ছিল৷ তিনি বলেন, ওই দোকানগুলির মালিকরা ফাস্ট ফুড এবং ফল বিক্রি করতেন৷ তিনি জানান, আজ দুপুরে একটি ফাস্ট ফুডের দোকানের ভেতরে সিলিন্ডার ফেটে যায়৷ তাতে, মুহূর্তের মধ্যে বাকি ১৪টি দোকানেও আগুন লেগে যায়৷ খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুতে যায়৷ দমকলের মোট ৫ ইঞ্জিন মিলে আগুন আয়ত্বে আনে৷ এদিনের ঘটনায় কারোর শরীরে আঘাত লাগে নি৷ কিন্তু, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে, বলেছে পুলিশ৷


রাতের আধারে আগুনে পুড়ল পোলট্রি ফার্ম৷ ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা৷ ঘটনা ফটিকরায়ের রাজনগর শক্তিসঙ্ঘ এলাকায়৷ রাতের আধারে ভয়াবহ অগ্ণিকাণ্ডে পুড়লো একটি পোল্ট্রি ফার্ম৷ ঘটনাটি সংগঠিত হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে ফটিকরায়ের রাজনগর শক্তিসংঘ এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় ঐ এলাকার বাসিন্দা সুবোধ পাল এবং উনার পরিবারের লোকেরা রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে ছিলেন৷


আচমকা পাশের বাড়ির লোকজন উনার বাড়ির পোল্ট্রি ফার্মে আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করতেই বাড়ির মালিক ঘর থেকে বেরিয়ে আগুনের ভয়াবহতা দেখতে পান৷ সাথে সাথে দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও আগুনের তীব্রতা এতোটাই বেশি ছিলো যে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই পোল্ট্রি ফার্ম সম্পূর্ণরূপে জ্বলে ছাই হয়ে যায়৷ বাড়ির মালিক জানিয়েছেন ওই ফার্মটিতে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মোরগের বাচ্চা ছিলো৷ ঘটনায় সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা হবে বলে ধারণা বাড়ির মালিকের৷ আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে আগুন পাশে থাকা একটি খড়ের ঘরকেও গ্রাস করে নেয়৷ ঘটনাস্থলে পরপর দমকলের দুটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷


তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো স্পষ্ট নয়৷ প্রাথমিক অনুমানে দমকল কর্মীরা আগুন লাগার কারণ হিসাবে বিদ্যুতের শর্টসার্কিটকেই দায়ী করলেন৷ এই পোল্ট্রি ফার্মের আয় ঐ ব্যক্তির সংসার চালানোর মূল ভরসা ছিলো৷ রুজির একমাত্র আয়ের উপর আগুনের থাবার ঘটনায় কান্নায় ভেঙে পড়লেন বাড়ির লোকেরা৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বাসিন্দা তথা ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস৷ অগ্ণিকাণ্ডের ঘটনার পেছনে কোনো নাশকতামূলক বিষয় জড়িয়ে আছে কিনা তা তদন্ত সাপেক্ষেই বেরিয়ে আসবে৷ অবশ্য বাড়ির মালিক ঘটনাকে নাশকতামূলক বলেই দাবি করলেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top