News Flash

  • Home
  • Uncategorized
  • দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ দিবস রাজ্যেও পালন করল বিজেপি
Image

দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ দিবস রাজ্যেও পালন করল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি ৷৷ ভারতীয় জনতা পার্টির প্রাণ পুরুষ দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ দিবস মঙ্গলবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় সমাপন দিবস হিসেবে পালিত হয়েছে৷ এ উপলক্ষ্যে দলের রাজ্য কার্যালয়ে দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন, বিজেপির প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

বিজেপির প্রাণ পুরুষ দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা বলেন, দীনদয়াল উপাধ্যায় যে একাত্মামানববাদ পঞ্চনীতি প্রণয়ন করে গেছেন তা খুবই সময় উপযোগী৷ এবিষয়ে সম্যক ধারনা লাভ করা ছাড়া সমাজকল্যাণ ও মানব কল্যাণ সম্ভব নয়৷ তিনি সমাজতন্ত্র ও ধনতন্ত্রের উল্লেখ করে বলেন এসব ব্যবস্থাও বর্তমানে সময় উপযোগী নয়৷ ধনতন্ত্রে সামান্য কিছু লোকেরই লাভ হয়৷

সমাজতন্ত্র যারা পরিচালনা করেন তারা সমাজের শত্রু হয়ে উঠেন৷ দীনদয়াল উপাধ্যায়ের একাত্মমানববাদই সময়ের দাবি রাখে৷ তিনি বলেছেন, সবাইকে নিয়ে চলতে হবে৷ তাতে দেশ ও সমাজের কল্যাণ হবে৷ ১৯৬৮ সালে ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ দীনদয়াল উপাধ্যায়কে তাঁততায়ীরা নৃশংসভাবে হত্যা করেছিলেন৷ দিবসটি দলের পক্ষ থেকে সমার্পণ দিবস হিসেবে পালন করা হচ্ছে৷ রাজ্য, জেলা, মাশুল ও বুথস্তরে দিবসটি পালিত হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top