News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৫৯ কোটি ৪৯ লক্ষ টাকার বাজেট প্রস্তাব পেশ এডিসির
Image

১০৫৯ কোটি ৪৯ লক্ষ টাকার বাজেট প্রস্তাব পেশ এডিসির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ ২০২০-২১ অর্থ বছরের জন্য ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অধিবেশনে ১০৫৯ কোটি ৪৯ লক্ষ ৩৩ হাজার টাকার বাজেট পেশ করেছেন মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা৷ এদিকে, এমজিএনরেগায় ২০,৭০৪.২৯ লক্ষ টাকা এবং সর্বশিক্ষা অভিযানে ৭,৬১৬.৯০ লক্ষ টাকা প্রস্তাবিত বাজেটে সংস্থান রাখা হয়েছে৷


এডিসি-র মুখ্য নির্বাহী সদস্য বলেন, প্রস্তাবিত বাজেটের মধ্যে রয়েছে মার্কেট লাইসেন্স ফি অন্যান্য রাজস্ব সংগ্রহ খাতে ২৫৮ লক্ষ টাকা, সুদের টাকার খাতে ৪৩৪ লক্ষ টাকা, অন্যান্য খাতে ৩৭৫ লক্ষ টাকা৷ এছাড়া পরিকল্পনা (রাজস্ব) খাতে ২৯,৫৯৪.৯৪ লক্ষ টাকা, শেয়ার-অব-ট্যাক্সেস (রাজস্ব) খাতে ১৫,৭৩০ লক্ষ টাকা, ট্রান্সফার খাতে ৩৩,১৫৫.২১ লক্ষ টাকা, চতুর্দশ অর্থ কমিশন গ্রান্ট অনুদান খাতে ১৪,১৬০ লক্ষ টাকা, নিতি আয়োগ অথবা পঞ্চদশ অর্থ কমিশন গ্রান্ট খাতে ১২,২৪২.১৩ লক্ষ টাকার সংস্থান রাখা হয়েছে বাজেটে৷


তিনি জানান, এডিসি এলাকার সার্বিক কল্যাণে প্রস্তাবিত বাজেটে সংস্থান রাখা হয়েছে৷ তাঁর বক্তব্য, পাঁচটি জোনাল এলাকায় গরিব জুমিয়া টং ঘরবাসীদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে নুখুঙ হামারি হাউজিং প্রকল্পে পাকাবাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে৷ অনুরূপভাবে, পাকাবাড়ি নির্মাণের জন্য বাজেটে প্রস্তাব রাখা হয়েছে৷ এদিন তিনি বলেন, সিকলা হাম মালখুঙ সার্ভিস প্রকল্পে ২০০ জনকে অটোরিকশা দেওয়া হবে৷


তাঁর দাবি, কৃষির মানোন্নয়ন ছাড়া এডিসি এলাকায় উন্নয়ন সম্ভব নয়৷ তাই, ৩৫ থেকে ৪০ মন ধান উৎপাদন করার জন্য কৃষকদের সহায়তা করা হবে৷ সাথে তিনি যোগ করেন, ৪ কোটি টাকা ব্যয়ে ৫-টি জোনাল এলাকায় ৫-টি হেরিটেজ ভিলেজ গড়ে তোলা হবে৷ তিনি জানান, ককবরক ভাষা উন্নয়নের পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীয় ভাষা উন্নয়নের কাজ করা হচ্ছে৷ তাঁর দাবি, গত ১৯ জানুয়ারি ককবরক দিবসের অনুষ্ঠানে হালাম ভাষার অভিধান প্রকাশ করা হয়েছে৷ তাঁর আরও দাবি, বেকার যুবকদের স্বনির্ভরতার লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে সংস্থান রাখা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top