News Flash

  • Home
  • Uncategorized
  • সংবিধানকে এক ইঞ্চিও পরিবর্তন করতে দেব না : বাদল চৌধুরী
Image

সংবিধানকে এক ইঞ্চিও পরিবর্তন করতে দেব না : বাদল চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১০ ফেব্রুয়ারী৷৷ পূর্ত ঘোটালায় অভিযুক্ত প্রাক্তন বিভাগীয় মন্ত্রী তথা বিরোধী উপনেতা বাদল চৌধুরী সোমবার তাঁর খাসতালুকে যান৷ দীর্ঘদিন পর বিলোনিয়াবাসী বাদল চৌধুরীকে কাছে পেয়ে উন্মাদনায় ভেসেছেন৷ তিনি সুর চড়িয়ে বলেন, ভারতের সংবিধানকে এক ইঞ্চিও পরিবর্তন করতে দেব না৷ বামপন্থী ছাত্র-যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ-এর ১১ দফা দাবিতে মিছিল ও জমায়েত কার্যত বাদল চৌধুরীর ঘরে ফেরার কর্মসূচিতে পরিণত হয়৷


স্বদলীয়দের দাবি, রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বাদল চৌধুরীকে৷ তাই জামিনে মুক্তি পেয়ে প্রথমবারের মতো বিলোনিয়ায় পা রাখতেই তাঁকে সিপিএম মহকুমা পার্টি অফিসে পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হয়েছে৷ সেখানে বাম ছাত্র যুব সংগঠন ও অন্যান্য বাম সংগঠন সংর্বধনা জানায় তাঁকে৷ বাদল চৌধুরীর জন্য আজ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে৷


সংর্বধনা শেষে সোমবার বেলা বারোটা নাগাদ ১১ দফা দাবি আদায়ে পথে নামে বাম যুব সংগঠন৷ সিপিআই (এম) বিলোনিয়া মহকুমা অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়৷ এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করা, সরকারি প্রতিষ্ঠানে চুক্তির ভিত্তিতে নিয়োগ বন্ধ করা, কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ পূরণ করা-সহ ১১ দফা দাবির আওয়াজ ওঠে মিছিল থেকে৷ ছাত্র যুবা ও সাধারণ অংশের নারী পুরুষের সাথে মিছিলে পা মিলিয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি নবারুণ দেব, টিওয়াইএফ রাজ্য সভাপতি অমেলেন্দু দেববর্মা, গণমুক্তি পরিষদের সভাপতি জিতেন্দ্র চৌধুরী, সিপিএম রাজ্য কমিটির সদস্য নারায়ণ কর-সহ অন্যান্য গণ-সংগঠনের নেতৃত্ব৷ এছাড়া মিছিলে হুড খোলা গাড়িতে ছিলেন বিরোধী উপনেতা বাদল চৌধুরী৷


মিছিল শেষে সভায় গণমুক্তি পরিষদের সভাপতি জিতেন্দ্র চৌধুরী প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, অমিত শাহকে দেশদ্রোহী আখ্যা দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন৷ এদিন বিরোধী উপনেতা বাদল চৌধুরী বলেন, লড়াই শুরু হয়েছে৷ ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে৷ তাঁর দাবি, কঠিন লড়াইয়ের মধ্য থেকে দেশ, দেশের গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করতে হবে৷ তিনি জোর গলায় বলেন, ভারতের সংবিধানকে এক ইঞ্চি পরিবর্তন করতে দেবো না৷ এদিন ভিজন ডকুমেন্টের উল্লেখ করে বাদলবাবু বলেন, ২ বছরে যা প্রতিশ্রুতি পালন করেছে তার শ্বেত পত্র প্রকাশ করুক বিজেপি-আইপিএফটি জোট সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top