News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিদগ্দ দুই নির্যাতিতা গৃহবধূর মৃত্যু জিবিতে, শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত যুবক খুন খোয়াইয়ে
Image

অগ্ণিদগ্দ দুই নির্যাতিতা গৃহবধূর মৃত্যু জিবিতে, শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত যুবক খুন খোয়াইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা /খোয়াই, ১০ ফেব্রুয়ারি ৷৷ পণের দায়ে গৃহবধূ নির্যাতন ও হত্যার ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ অগ্ণিদগ্দ দুই গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে৷ তারা হল অভয়নগরের গৃহবধূ সুষমা দেবনাথ এবং কাশিপুরের সংখ্যালঘু পরিবারের গৃহবধূ ইয়াসমিন আক্তার৷ দুটি ক্ষেত্রেই থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ এদিকে, শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত যুবক জেল থেকে বেরিয়ে আসতেই খুন হয়েছে৷ এই খুনের ঘটনা খোয়াইয়ের মহাবীর চৌমুহনিতে৷


রাজ্য সরকার নারী নির্যাতন, গৃহবধূ হত্যা, ধর্ষণ সহ অন্যান্য বিষয়ে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য নির্দেশ দিলেও এইসব সামাজিক অপরাধ বন্ধ করা যাচ্ছে না৷ প্রতিনিয়তই নারী নির্যাতন, ধর্ষণ সহ সামাজিক অপরাধপ্রবণতা বেড়ে চলেছে৷ জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে, অগ্ণিদগ্দ দুই গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে৷ তাদের মধ্যে একজন রাজধানী আগরতলা শহর এলাকার অভয়নগরের অপরজন কাশিপুরের৷


অভয়নগর পশু হাসপাতাল সংলগ্ণ এলাকা গৃহবধূ সুষমা দেবনাথকে গায়ে কেরোসিন ঢেলে অগ্ণিদগ্দ করে তার স্বামী৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে গৃহবধূ সুষমা৷ সুষমার বোন সোমা দেবনাথ জানান, মাত্র ৭ মাস আগে সামাজিক প্রথায় সিধাই মোহনপুরে সুষমার বিয়ে হয়েছিল অভয়নগরের রাজীব দাসের সঙ্গে৷ বিয়েতে পাত্র পক্ষের দাবি অনুযায়ী নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ যাবতীয় আসবাবপত্র মিটিয়ে দেওয়া হয়েছিল৷ কিন্তু তাতে তাদের খাই মেটেনি৷ গৃহবধূর উপর তার স্বামী প্রতিনিয়ত নির্যাতন চালিয়ে আসছিল৷ এরই শেষ পরিণতি ঘটে অগ্ণিদগ্দ হয়ে গৃহবধূর মৃত্যুর মধ্য দিয়ে৷ জানা যায়, গৃহবধূ সুষমা পাচ মাসের অন্তসত্ত্বা ছিল৷ এ ব্যাপারে তার বাপের বাড়ির পক্ষ থেকে অভিযুক্ত স্বামী রাজীব দাসের বিরুদ্ধে আগরতলা পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করা হয়৷ পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী রাজীব দাসকে গ্রেপ্তার করেছে৷ বর্তমানে সে জেল হাজতে৷ মৃতার বাপের বাড়ির লোকজনরা তার কঠোর শাস্তি দাবি করেছেন৷


পনের দায়ে গৃহবধূ নির্যাতনের ঘটনা ঘটে চলেছে সংখ্যালঘু পরিবারগুলির মধ্যেও৷ কাশিপুরের আব্দুল আহাদ ভুঁইয়া সঙ্গে ১৫ মাস আগে সামাজিক প্রথায় বিয়ে হয়েছিল নন্দননগর এলাকার ইয়াসমিন আক্তারের৷ গত ৬ ফেব্রুয়ারি পনের দায়ে সংখ্যালঘু সম্প্রদায়ের গৃহবধূ ইয়াসমিনের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনরা৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ ইয়াসমিন আকতারের মৃত্যু হয়েছে৷ মৃত গৃহবধূর মামা অভিযোগ করেছেন, সুনির্দিষ্ট মামলা দায়ের করার পরও পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি৷ রাজ্য সরকার যখন নারী নির্যাতন বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে তখনও এ ধরনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি রীতিমতো উদ্বেগজনক৷ শুধুমাত্র আইন প্রয়োগ করেই এই সমস্যার সমাধান সম্ভব নয়৷


শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ খোয়াই-তেলিয়ামুড়া সড়কে মহাবীর চৌমুহনি এলাকায় ক্ষতবিক্ষত অবস্থায় ওই যুবকের দেহ পুলিশ উদ্ধার করেছে৷ তার শরীরে কোনও কাপড় ছিল না৷ মৃতদেহের পাশে সড়কে প্রচুর রক্তের ছাপ পেয়েছে পুলিশ৷
সোমবার সকালে সোনাতলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রান্টু দেব (৩১)-এর রক্তাক্ত মৃতদেহ মহাবীর চৌমুহনি এলাকায় সড়কে পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গে খোয়াই থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই হাসপাতালে পাঠিয়েছে৷
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল দুপুর ৩টা নাগাদ বাড়ি বেরিয়েছিল রান্টু৷ আর বাড়ি ফিরে যায়নি৷ বাড়ি থেকে প্রায় ১ কিমি দূরে তার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ খোয়াই থানার পুলিশ জানিয়েছে, তার মাথায় এবং পিঠে প্রচুর আঘাতের চিহ্ণ রয়েছে৷ তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে৷


পুলিশ আরও জানিয়েছে, রান্টু শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত ছিল৷ ছয় মাস জেল হেফাজতে থাকার পর সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছিল৷ সোমবার ও মঙ্গলবার ওই মামলায় আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার সূচি নির্ধারিত ছিল৷ তার আগেই রান্টুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় মামলা নতুন মোড় নিয়েছে বলা যেতে পারে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত মৃতের পরিবারের তরফে কোনও মামলা হয়নি৷ তবে, পুলিশ তদন্ত শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top