News Flash

  • Home
  • Uncategorized
  • এবার শাহিনবাগ নিয়ে পারদ চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ
Image

এবার শাহিনবাগ নিয়ে পারদ চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.) : এবার শাহিনবাগ প্রসঙ্গে পারদ চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সোমবার তিনি বলেন এখানে ভারতীয় পতাকা ব্যবহার করে সেই সমস্ত নাগরিকদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে, যাঁরা ভারতকে ভাগ করতে চান।

শাহিনবাগ প্রসঙ্গে ক্ষোভ উগড়ে রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘শান্তিপূর্ণ সংখ্যাগরিষ্ঠদের কণ্ঠ রোধ করতে শাহিনবাগ একটি টেক্সট বুক কেস হিসাবে উঠে আসছে। শাহিনবাগ আর কোনও আলাদা জায়গা নয়। এটা একটা ধারণা। যেখানে ভারতীয় পতাকা ব্যবহার করে সেই সমস্ত নাগরিকদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে, যাঁরা ভারতকে ভাগ করতে চান। এঁদের সমর্থন করছে টুকড়ে টুকড়ে গ্যাং। এটাই শাহিনবাগের আসল মুখ। এই মুখোশ গোটা দেশের সামনে খুলে দেওয়া খুব জরুরি।’ রবিশঙ্কর প্রসাদ এদিন প্রশ্ন তোলেন যে, ‘কেন শাহিনবাগ নিয়ে রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়াল চুপ করে রয়েছেন |’

এর আগে শাহিনবাগের বিরোধিতা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, দিল্লি নির্বাচনে যদি বিজেপি জিতে যায়, তাহলে দূষণ মুক্ত দিল্লি উপহার দেওয়া যেমন বিজেপির প্রতিশ্রুতি, তেমনই যে দিল্লি বিজেপি এনে দিতে চাইছে তাতে জায়গা থাকবে না শাহিনবাগের। শাহিনবাগের প্রতিবাদ মঞ্চ নিয়ে সরব হয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তিনি বলেছিলেন, শাহিনবাগে মহিলা ও শিশুদের সামনে রেখে পুরুষরা কম্বলের নিচে থাকেন।

উল্লেখ্য, দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে শাহিনবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা সারজিল ইমামের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োর ভিত্তিতে সারজিল ইমামের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী ও সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ এনে মামলা করে অসম সরকার। ভাইরাল হওয়া এক ভিডিওতে সারজিলকে বলতে দেখা যায়, ‘‘অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করা উচিত। অসমে মুসলিম ও বাঙালিদের মারা হচ্ছে। কয়েক মাসের মধ্যে সব বাংলাভাষীকে মারা হবে। যথেচ্ছভাবে তাঁদের ডিটেনশন শিবিরে পাঠানো হচ্ছে। তাই রেললাইন বিচ্ছিন্ন করে ভারত থেকে অসমকে আলাদা করতে হবে। পুরো না হলেও কয়েক দিনের জন্যে।’’ এই মন্তব্যকে প্ররোচনামূলক মনে করেই মামলা রুজু করে অসম সরকার।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top