News Flash

  • Home
  • Uncategorized
  • প্রজাতন্ত্র দিবসে সবুজ পতাকা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের দায়ে কাছাড়ে গ্রেফতার ৯
Image

প্রজাতন্ত্র দিবসে সবুজ পতাকা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের দায়ে কাছাড়ে গ্রেফতার ৯

শিলচর (অসম), ২৭ জানুয়ারি (হি.স.) : প্রজাতন্ত্র দিবসের দিন রাষ্ট্রবিরোধী কার্যকলাপের দায়ে কাছাড় পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার সোনাই উন্নয়ন খণ্ডের অধীন বুধুরাইলে। গতকাল ৭১-তম প্রজাতন্ত্র দিবসের দিন কতিপয় যুবক তেরঙা জাতীয় পতাকার বদলে ৭-৪৫ মিনিটে সবুজ পতাকা তুলে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছিল। ঘটনার পর স্থানীয়রা তাঁদের সঙ্গে কোনও বাকবিতণ্ডায় না গিয়ে সোজা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেফতার করে ওয়াসিম, মোস্তাক, হায়দর, ফয়েজ উদ্দিন, মানিকদের। তাদের বাড়ি মধুরবন্দ এবং আমড়াঘাটে।

পুলিশ সূত্রে জানা গেছে, জতীয় পতাকার বদলে সবুজ পতাকা তোলা ছাড়াও রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছে বলে অভিযোগের ভিত্তিতে এদের গ্রেফতার করা হয়েছে। ধৃতরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা নয়৷ বুধুরাইলের এক অ্যালুমিনিয়ামের বাসন তৈরির কারখানায় কাজ করে৷  এই কারখানার স্বত্বাধিকারী জনৈক প্রণব বণিক। তাঁরা ওই এলাকারই এক ভাড়াঘরে থাকতে৷ পুলিশ জানিয়েছে, বিষয়টিকে মোটেই হাল্কাভাবে নিচ্ছেন না তাঁরা। ধৃতরা কোন উদ্দেশ্যে তা করেছে এবং এর পেছনে কী কেউ বা কোনও সংগঠন রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করছে।

এদিকে বিপাকে পড়ে ধৃতরা তাদের সুর বদলে নাকি বলেছে, নেহাতই তামাশাচ্ছলে এ সব করেছে তাঁরা। তবে পুলিশ তাদের কথায় সন্তুষ্ট নয় বলে জানায়। বর্তমান পরিস্থিতিতে এই ঘটনাটি যে নেহাতই তামাশা, তা কেউই মেনে নিতে পারছেন না।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top