News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়িতে অভিমানে আত্মঘাতী ৮ম শ্রেণীর ছাত্র
Image

চুড়াইবাড়িতে অভিমানে আত্মঘাতী ৮ম শ্রেণীর ছাত্র

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ জানুয়ারি৷৷ অভিমানে আত্মঘাতী সুকলছাত্র৷ ঘটনা উত্তর জেলার চুরাইবাড়ি থানা এলাকার গোবিন্দপুর দুই নং ওয়ার্ডে৷ অষ্টম শ্রেণীর ছাত্র জনি দাস (১৪) মায়ের বকুনি খেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে৷ ঘটনার বিবরণে প্রকাশ,পড়াতে বসার জন্য বৃহস্পতিবার দুপুরে জনির মা তাকে বকুনি দেয়৷ রাগে অভিমানে সে বাড়ি থেকে বেরিয়ে যায়৷


সন্ধ্যা নেমে রাত হয়ে যায় বাড়ি ফিরেনি জনি৷ শুরু হয় চারিদিকে খুঁজাখুঁজি৷ অনেক খোঁজাখুঁজির পর রাত্রি দশটা বিশ মিনিট নাগাদ পাশের বাড়ির কাকুর বাড়ির শৌচাগারে গলায় গামছা লাগিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় জনির মৃতদেহ৷ এই বাড়িতে কাকা ভুবন দাস বর্তমানে থাকেন ধর্মনগরে৷ তিনি পেশায় শিক্ষক ,কর্মসূত্রে বাড়ির বাহিরে৷নির্জনতার সুযোগ নিয়ে আত্মহত্যা করে জনি৷

মৃতদেহ দেখার পর পুলিশকে খবর দেওয়া হয়৷ রাত্রি দুই ঘটিকা নাগাদ জনির মৃতদেহ ময়না তদন্তের জন্য কদমতলা হাসপাতালে আনা হয়৷ শুক্রবার ময়নাতদন্তের পর মৃতদেহটি আত্মীয়-পরিজনদের হাতে তুলে দেওয়া হয়৷অকালে একটি তরতাজা প্রাণ ঝরে যাওয়াতে গোটা গোবিন্দপুর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top