News Flash

  • Home
  • Uncategorized
  • প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
Image

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যপাল রমেশ বৈস রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন৷ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘ঐতিহাসিক এবং শুভ ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি ত্রিপুরাবাসীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই৷ এই দিনটি দেশবাসীর কাছে সত্যিই এক বিশেষ দিন৷ ১৯৪৯-র ২৬ নভেম্বর ভারতের গণ পরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় এবং ১৯৫০ সালের এই দিনটিতে তা কার্যকর হয়৷ এবং দেশবাসীর জন্য ন্যায় পরায়নতা, স্বাধীনতা, সমানাধিকার এবং সৌভ্রাতৃত্ব সুুনিশ্চিত করতে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়৷

পরবর্তীকালে ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছি৷ আসুুন আমরা সবাই স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীনতার লড়াইয়ে সামিল নাম না জানা হাজার হাজার মানুষ যারা বীরের মতো আত্মবলিদান করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি৷ ভারতের সংবিধানের রচয়িতা যারা কঠিন সময়ে দেশকে পথ দেখিয়েছেন তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি৷ নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে যেসব সশস্ত্র সেনা, পুলিশ এবং আধা সামরিক বাহিনী আমাদের দেশের স্থলসীমা, জল এবং অভ্যন্তরীন নিরাপত্তায় নিয়োজিত আছেন তাদের প্রতিও আমি বিশেষ শ্রদ্ধা জানাচ্ছি৷


আমাদের ঐতিহ্যে অসহিষ্ণুতা এবং হিংসার কোন স্থান নেই৷ আমাদের দেশ ধর্মনিরপেক্ষ এবং নাগরিকদের ভাষা, ধর্ম, বর্ণ, লিঙ্গে কোন বৈষম্য করেনা৷ শান্তি এবং সৌভ্রাত’ত্ব রাজ্যের অতি প্রয়োজনীয় বৈশিষ্ট৷ বর্তমানে গ্রামীণ ত্রিপুরা উন্মক্ত স্থানে শৌচমুক্ত ঘোষিত হয়েছে৷ এটা শুধু ক্ষমতা নয়, স্বচ্ছ ভারত অভিযানের সাফল্যেরও উৎস৷ এতে জনগণ স্বেচ্ছায় অংশ নিয়েছেন৷ স্ব-উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান জীবন রক্ষা এবং জীবনমান উন্নয়নেও কাজ করবে৷


দেশের প্রতিটি অংশের উন্নয়নের উপর দেশের উন্নয়ন নির্ভর করবে৷ উত্তর-পূর্বাঞ্চলের উন্নতি ছাড়া দেশের উন্নতি হবেনা৷ এ কারণেই কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের দ্রত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে৷ এই বিশেষ দিনে আমাদের রাজ্যকে উজল, সমৃদ্ধশালী, উন্নত মডেল রাজ্য তৈরি করার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে’৷


এদিকে, মহান প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ এক শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক আমরা৷ দেশকে অখণ্ড, শক্তিশালী এবং সুুদৃঢ় রাখতে নাগরিক হিসেবে আমাদের সংবিধানের প্রতি আনুগত্য ও শ্রদ্ধাশীল থাকা আবশ্যক৷ সবার সাথে, সবার বিকাশের লক্ষ্যে নিজেদেরকে যুক্ত করে গণতন্ত্রকে মজবুত করা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যই হোক প্রজাতন্ত্র দিবসের অঙ্গীকার৷ দেশের একতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা নিজেদেরকে উৎসর্গ করেছেন আমি তাদের প্রতি বিনম শ্রদ্ধা নিবেদন করছি৷’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top