News Flash

  • Home
  • Uncategorized
  • বাদল চৌধুরীকে জেলে মেঝেতে শুতে দেওয়ায় আদালতের দ্বারস্থ আইনজীবী, আদালতের জেল কর্তৃপক্ষকে পূর্বের সমস্ত সুযোগ দিতে নির্দেশ
Image

বাদল চৌধুরীকে জেলে মেঝেতে শুতে দেওয়ায় আদালতের দ্বারস্থ আইনজীবী, আদালতের জেল কর্তৃপক্ষকে পূর্বের সমস্ত সুযোগ দিতে নির্দেশ

আগরতলা, ২৩ জানুয়ারি(হি. স.) : জেলে পূর্ত ঘোটালায় অভিযুক্ত প্রাক্তন বিভাগীয় মন্ত্রী তথা বিধায়ক বাদল চৌধুরীকে পূর্বের ন্যায় মর্যাদা দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁর আইনজীবী| আদালত জেল কর্তৃপক্ষকে পূর্বের ন্যায় বাদল চৌধুরীকে মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছে|এ-বিষয়ে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ বলেন, গতকাল হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর বাদল চৌধুরীকে জেল কর্তৃপক্ষ রাতে মেঝেতে শুতে দিয়েছেন| অথচ, প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক হিসেবে তিনি জেলে সাধারণ কয়েদিদের মতো আচরণ প্রাপ্য নয়|

তিনি বলেন, ১৯ জানুয়ারি জেলে পরে গিয়ে হাতে আঘাত পান| তাঁকে ২০ জানুয়ারি জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছিল| গতকাল হাসপাতাল থেকে তিনি ছুটি পান| কিন্ত, রাতে জেল কর্তৃপক্ষ তাঁকে মেঝেতে শুতে দিয়েছেন| অথচ, হাসপাতালে ভর্তি হওয়ার আগে আদালতের নির্দেশে তিনি আলাদা ঘর সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে|পুরুষোত্তম বাবু বলেন, আজ বিশেষ আদালতের কাছে বিষয়টি জানানো হয়েছে| সাথে বাদল চৌধুরী জেলে পূর্বের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা প্রদানের অনুরোধ জানিয়েছি| তিনি বলেন, আদালত আমাদের বক্তব্য শুনে জেল কর্তৃপক্ষকে বাদল চৌধুরীকে পূর্বের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছে| সাথে, বাদল চৌধুরীকে মেঝেতে শুতে দেওয়ার ঘটনায় রিপোর্ট তলব করেছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top