News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড়ের মানুষ সিএএ ও এনআরসি চায়না : মমতা
Image

পাহাড়ের মানুষ সিএএ ও এনআরসি চায়না : মমতা

দার্জিলিং, ২২ জানুয়ারি (হি.স.): পাহাড়ের মানুষ সিএএ ও এনআরসি চায় না |  দার্জিলিং জেলা সফরের তৃতীয় দিনে বুধবার  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এনআরসি, সিএএ ও এনপিআরের বিরুদ্ধে দার্জিলিংয়ের ম্যাল থেকে মোটরস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা করেন । এরপর সেখানে একটি জনসভা করেন | এদিন  সেই জনসভা থেকেই কেন্দ্র সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, পাহাড় চায় না সিএএ, এনআরসি। ভয় পাওয়ার কিছু নেই।অমিত শাহের প্রশ্নের জবাবে বুধবার দার্জিলিং-এর চকবাজারের সভা থেকে এভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী এদিন সমাবেশ থেকে স্লোগন দেন, দার্জিলিং ভাগ নয়, গোর্খা ভাগ নয়, হিন্দু ভাগ নয়, মুসলিম ভাগ নয়।

মুখ্যমন্ত্রী ফের জানিয়ে দেন, তিনি রাজ্যে এনআরসি-সিএএ-এনআরপি কোনওটাই হতে দেবেন না।তিনি বলেন, এনপিআরের নামে আসলে “এক মারাত্মক খেলা” চলছে দেশ জুড়ে।তিনি এমন দাবিও করেন যে, এনপিআর আসলে এনআরসি-র প্রথম ধাপ।অসমের এনআরসি থেকে কেন ১ লক্ষ গোর্খার নাম বাদ, চকবাজারের সমাবেশ থেকে বিজেপির উদ্দেশে প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীকে নেপালি ভাষাতেও কথা বলতে শোনা গিয়েছে।

মুখ্যমন্ত্রী এদিন বিজেপিকে কটাক্ষ করে বলেন, ভোটের সময় এলেই কেবল তাদের গোর্খাল্যান্ডের কথা মনে পড়ে। ভোটের আগে তারা আসে, আর টাকা দিয়ে পালিয়ে যায়। অন্যসময় উন্নয়নমূলক কাজে তাদের দেখা পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। মমতা বলেন, পাহাড়ে বিভেদ নয়, সবাই সেখানে একসঙ্গে আছে। সিএএ, এনআরসি নিয়ে বিরোধিতা করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন অসমের এনআরসি থেকে কেন বাদ দেওয়া হল ১ লক্ষ গোর্খার নাম। তিনি বলেন, বিজেপির হঠাৎ মনে হল দেশে নতুন নাগরিক করতে হবে।

তিনি প্রশ্ন তোলেন, যদি এনপিআরের ফর্মে কোনও ব্যক্তির বাবা-মায়ের জন্ম সংক্রান্ত বিবরণ যদি বাধ্যতামূলক না-ই হয় তবে সেগুলি ফর্মের একটি অংশে রয়েছে কেন? এই প্রশ্নগুলো তো আগে বাদ দেওয়া উচিত। যদি ওঁরা এখন নতুন করে ফর্ম প্রকাশ করে তাহলে সেই ফর্ম থেকে বাবা-মায়ের জন্মের বিবরণ সংক্রান্ত বিষয়গুলি বাদ দিতে হবে। আর যদি ওঁরা তা না করে তাহলে বুঝতে হবে এর পিছনে অন্য কারণ আছে, তাই এই বিষয়টি নিয়ে মানুষকে সচেতন থাকতে হবে।এমনকি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, দেশের মানুষের কাছে মা-বাবার নথি চাইছেন। নিজে দেখাতে পারবেন সেই নথি ? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করে বলেন, দেশের অর্থনীতির বেহাল দশা। অর্থনীতির বেহাল দশা লুকোতেই সিএএ, এনআরসি আনা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আর এই নিয়ে বিরোধ করলেই সবার গায়ে পাকিস্তানের ছাপ মেরে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ অথচ ওরাই সারাদিন পাকিস্তানের কথা বলে, এজেন্সিকে পিছনে লাগিয়ে দেয়। মারধর করে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, নয়াদিল্লিতে এনপিআর-এর বৈঠকে সবাই ভয় পয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গই ওই বৈঠকে যায়নি বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপির মুখে দুই কথা। এরা সকালে এক কথা বলে তো, বিকেলে এক কথা বলে বলেও মন্তব্য করেন মমতা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top