News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি, দাবি রাজনাথের
Image

সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি, দাবি রাজনাথের

মেরঠ, ২২ জানুয়ারি (হি.স.) : সিএএ, এনপিআর, এনআরসি নিয়ে কংগ্রেস সহ বিরোধী দলগুলি বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অযথা মুসলমানদের দেশছাড়া করার ভয় দেখান হচ্ছে। যা মোটেও সত্য নয়। কেন্দ্রীয় সরকার সকলকে সঙ্গে নিয়ে চলতে চায়। দেশের কোনও মুসলমানদের গায়ে হাত দেওয়ার সাহস কারও নেই বলে আশ্বস্ত করেছেন তিনি।

বুধবার উত্তরপ্রদেশের মেরঠের জন জাগরণ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, এনআরসিকে বিজেপি নিয়ে আসেনি। স্বাধীনতার পর থেকেই বিষয়টি চর্চার মধ্যে ছিল। অসমের তৎকালীন মুখ্যমন্ত্রী সঙ্গে বিষয়টি আলোচনা করেছিলেন রাজীব গান্ধী। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান হচ্ছে ইসলামিক রাষ্ট্র। সেখানে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিষ্টানদের উপর নিপীড়ন হচ্ছে। মুসলমানদের উপর হচ্ছে না। সেই কারণে সিএএ একান্ত ভাবে জরুরি। ধর্মের কারণে পাকিস্তান ও বাংলাদেশে যে সকল সংখ্যালঘু মানুষ নিপীড়িত হয়ে চলেছে, তাদের সিংহভাগ দলিত। সেই সকল নিপীড়িতদের নাগরিকত্ব দেওয়াটা ভারতের কর্তব্য।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তি প্রসঙ্গে বলতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, তুড়ি মেরে ৩৭০ ধারা বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্র। এখন জম্মু ও কাশ্মীরে বিপুল পরিমাণে উন্নয়ন হবে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্মান বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে রাজনাথ সিং জানিয়েছেন, জাতি, ধর্ম নির্বিশেষে সকলের উন্নতিসাধন করার কাজ চলছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের গৌরব বৃদ্ধি পেয়েছে। গোটা বিশ্বে শ্রেষ্ঠ হওয়ার দিকে এগিয়ে চলেছে ভারত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top