News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের সামনে ২৮৭ রানের লক্ষ্য রাখল অস্ট্রেলিয়া
Image

ভারতের সামনে ২৮৭ রানের লক্ষ্য রাখল অস্ট্রেলিয়া

বেঙ্গালুরু, ১৯ জানুয়ারি (হি.স.): চিন্নাস্বামীতে তৃতীয় তথা সিরিজের শেষ একদিনের ম্যাচে ৯ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলল অস্ট্রেলিয়া। সিরিজ জিততে ভারতের সামনে ২৮৭ রানের টার্গেট দিল অজিরা।

রবিবার বেঙ্গালুরুতে সিরিজ নির্ণায়ক ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। এদিন শুরুটা অবশ্য ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ৩ রানে ওয়ার্নারকে ফিরিয়ে অজি শিবিরে প্রথম ধাক্কাটা দেন মহম্মদ শামি। এরপর স্মিথের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে যান অ্যারোন ফিঞ্চ। এরপর চতুর্থ উইকেটে ল্যাবুশানেকে সঙ্গে নিয়ে ১২৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। যা অস্ট্রেলিয়াকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। ল্যাবুশানে ৫৪ রানে ফিরে যান। ৩৫ রান করেন অ্যালেক্স ক্যারি। ১৩১ রানে স্মিথ ফিরে যেতেই অস্ট্রেলিয়াকে ৩০০ রানের গণ্ডির মধ্যে বেঁধে রাখলেন ভারতীয় বোলাররা। ৯ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলল অস্ট্রেলিয়া।

ভারতের হয়ে মহম্মদ শামি ৪ উইকেট, রবীন্দ্র জাদেজা ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন সাইনি ও কুলদীপ।

মুম্বইয়ে ১০ উইকেটে হারের পর রাজকোটে জিতে ঘুরে দাঁড়িয়েছে কোহলি ব্রিগেড। সিরিজ ১-১, সুপার সানডেতে সিরিজের ফয়সালার ম্যাচ। সিরিজ জিততে আজ ২৮৭ রান তুলতে হবে বিরাটদের |

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top