News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁসিতে আত্মঘাতী এক ব্যক্তি
Image

ফাঁসিতে আত্মঘাতী এক ব্যক্তি

আগরতলা, ১৩ জানুয়ারি (হি. স.) : বাড়ির পাশেই রাবার বাগানে ফাঁসিতে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি৷ তার নাম রিপন শীল(২৯)৷ মৃতার এক ভাইয়ের অভিযোগ, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার কারণেই রিপন আত্মহত্যা করেছেন৷ বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুরে ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

মৃতের ভাই জানান, নয় বছর আগে কলকলিয়া এলাকার সুপ্রিয়া ভৌমিকের সাথে রিপন শীলের বিয়ে হয়েছিল৷ বিয়ের পর কিছুদিন সংসার ভালোই কেটেছে তাঁদের৷ কিন্তু, কিছুদিন পর থেকেই শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা৷ মৃতের ভাই দাবি করেন, বিয়ের পর রিপন নিজ বাড়ি থেকে কিছুটা দূরে অন্য আরেকটি বাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন৷

তিনি বলেন, ইতিপূর্বে একবার রিপন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন৷ যদিও তখন তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করা হয়েছিল৷ সুস্থ হয়ে তিনি নিজ বাড়িতে চলে যান৷ এদিকে, কিছুদিন পরপরই ঝগরা করে রিপনের স্ত্রী তার বাবার বাড়িতে চলে যেতেন৷ বেশ কয়েকবারই এরকমভাবে বাবার বাড়িতে চলে গিয়েছিলেন তার স্ত্রী৷ মৃতের ভাই বলেন, রিপনের বিয়েতে একটি গাড়িও দান করার কথা ছিল৷ তবে কিছুটা দেরি হলেও রিপনের শশুর বাড়ি থেকে একটি অটো কিনে দেওয়া হয়েছিল৷ রিপনের স্ত্রী এই অটো নিয়েও প্রায়সময় তাকে কথা শুনাতেন৷ এমনকি রিপনের পরিবারও যদি এই অটোতে চড়তেন তা নিয়েও কথা শুনতে হত রিপনকে৷ এক কথায় তার স্ত্রী এবং শশুর বাড়ির সদস্যদের কথামতো তাকে চলতে হত৷ এই নিয়েই সবসময় ঝামেলা লেগেই থাকতো তাদের মধ্যে, বলেন তিনি৷ রিপনের একটি পুত্রসন্তান রয়েছে৷ সে প্রথম শ্রেণিতে পাঠরত৷

মৃতার ভাই আরও জানান, সোমবার সকালে ঘুম থেকে উঠে রিপন বিশালগড় বাজারেও এসেছিলেন৷ তারপরই খবর আসে রিপন বাড়ির পাশে রাবার বাগানে গিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ বাগানের এক শ্রমিক মৃতদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top