News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে চালু হল সংশোধীত নাগরিকত্ব আইন
Image

দেশে চালু হল সংশোধীত নাগরিকত্ব আইন

নয়াদিল্লি, ১০ জানুয়ারি৷৷ দেশে চালু হল সংশোধীত নাগরিকত্ব আইন৷ সাড়া দেশ ব্যাপী প্রতিবাদের মধ্যেই এই সাহসি সিদ্ধান্ত নিতে পিছু পা হল না কেন্দ্রীয় সরকার৷ আজ সংশোধীত নাগরিকত্ব আইনের বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ এরই সাথে এখন থেকে দেশের সমস্ত রাজ্য এই আইন লাগু করতে বাধ্য থাকবে৷ তবে, পশ্চিম বঙ্গ সহ বেশ কয়েকটি অ-বিজেপি রাজ্য ওই আইন লাগু করবে না সিদ্ধান্ত নিয়েছে৷

২০১৬ সালে সংসদে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেছিল৷ তখন থেকেই ওই বিল নিয়ে দেশজুড়ে প্রতিবাদের ঝড় বইতে শুরু হয়েছিল৷ সংসদে ওই বিলের বিরোধীতায় তুমুল হইহট্টগোল এবং প্রতিবাদের মাঝে নাগরিকত্ব সংশোধনী বিল সিলেক কমিটিতে পাঠানো হয়েছিল৷ সময়ের সাথে সরকারের মেয়াদ পূর্ণ হয়ে যায়৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পূণরায় ক্ষমতায় আসে বিজেপি৷

মোদি সরকারের দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই একের পর এক সাহসী সিদ্ধান্ত নিতে শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ জম্মু কাশ্মীর অনুচ্ছেদ ৩৭০ বাতিল করে দেওয়ার পর সংসদে শীতকালীন অধিবেশনে তিনি নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন৷ এই বিল পেশ করার আগে দেশের মানুষের ভাবাবেগ আঁচ করে নেন অমিত শাহ৷ তুমুল বিক্ষোভ হবে জানতে পেরেও নিজের সিদ্ধান্তে অবিচল থাকেন তিনি৷ ফলস্বরুপ লোকসভা এবং রাজ্যসভায় পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল৷ এরপর এই বিল রাষ্ট্রপতির সিলমোহরও পেয়ে যায়৷

প্রতিবাদ কখনই থেমে থাকেনি৷ নাগরিকত্ব সংশোধনী বিল আইনের রূপান্তর হওয়ার পরও একই ভাবে প্রতিবাদ হয়েছে গোটা দেশে৷ ওই প্রতিবাদের মুখেই আজ আবারও সাহসী সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার৷ সারা দেশে আজ সংশোধীত নাগরিকত্ব আইন চালু হয়েছে৷ কেন্দ্রীয় সরকার আজ বিজ্ঞপ্তি জারি করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top