News Flash

  • Home
  • Uncategorized
  • গৌরী লঙ্কেশ হত্যা মামলা : ঝাড়খণ্ড থেকে গ্রেফতার অন্যতম ষড়যন্ত্রকারী
Image

গৌরী লঙ্কেশ হত্যা মামলা : ঝাড়খণ্ড থেকে গ্রেফতার অন্যতম ষড়যন্ত্রকারী

বেঙ্গালুরু, ১০ জানুয়ারি (হি.স.): সাংবাদিক গৌরী লঙ্কেশ খুন-মামলায় আরও একজনকে গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল (সিট)| ধৃতের নাম রুশিকেশ দেবদিকর ওরফে মুরালি (৪৪)| বৃহস্পতিবার ঝাড়খণ্ডের ধানবাদ জেলার কাটরাসে গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয়েছে রুশিকেশ দেবদিকরকে| বিশেষ তদন্তকারী দল (সিট) সূত্রের খবর, সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যায় ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম রুশিকেশ| রুশিকেশ ওরফে মুরালিই এই মামলার ১৮ তম অভিযুক্ত|

শুক্রবার সিট-এর পক্ষ থেকে বিবৃতি মারফত জানানো হয়েছে, বহু দিন ধরেই পলাতক ছিল রুশিকেশ দেবদিকর ওরফে মুরালি| বৃহস্পতিবার ঝাড়খণ্ডের ধানবাদ জেলার কাটরাসে গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয়েছে রুশিকেশ দেবদিকরকে| বেঙ্গালুরুর সাংবাদিক গৌরী লঙ্কেশ ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর রাতে নিজের বাড়ির সামনেই খুন হয়েছিলেন| বাইকে চড়ে আসা আততায়ীরা তাঁকে গুলি করে খুন করেছিল| গৌরী লঙ্কেশ হত্যা মামলায় নাম জড়িয়েছে ‘সনাতন সংস্থা’ নামে একটি সংগঠনের| এই মামলার তদন্ত করছে বিশেষ তদন্তকারী দল (সিট)|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top