News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যাসাগর দেশের সমাজ ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন : রাজ্যপাল
Image

বিদ্যাসাগর দেশের সমাজ ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন : রাজ্যপাল

আগরতলা, ৯ জানুয়ারি (হি. স.) : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান গেছেন, দ্ব্যর্থহীন ভাষায় বলেন ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈস। রাজ্যপাল তথা এম বি বি বিশ্ববিদ্যালয়ের আচার্য রমেশ বৈস আজ ’’ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এণ্ড হিজ কন্টেম্পোরারিজ’’ শীর্ষক দুই দিনব্যাপী এক সেমিনারের উদ্বোধন করেন৷ মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের মূল একাডেমিক বিল্ডিং-এ অনুষ্ঠিত এই সেমিনারের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রাম বাংলার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন৷ সমস্ত প্রতিকূলতাকে জয় করে তিনি কলকাতায় আসেন সংস্কৃত, বাংলা, ইংরেজিতে শিক্ষা নিতে৷ তিনি আমাদের দেশের সমাজ ব্যবস্থার উন্নয়নে এক উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন৷ রাজ্যপাল বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক৷ বিধবা বিবাহ প্রচলনে তার ভূমিকা চিরমরণীয় হয়ে থাকবে৷ বাল্য বিবাহের কুফলতা নিয়েও বিদ্যাসাগর সরব ছিলেন৷ আজ আমরা এই বিখ্যাত ব্যক্তিকে মরণ করছি সমাজের প্রতি তাঁর বলিষ্ঠ অবদানের জন্য৷

সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল আরও বলেন, প্রাচীনকালে আমাদের দেশ জ্ঞান ও বিজ্ঞানে সমগ্র বিশ্বে অগ্রনী ছিল৷ জ্ঞান বিকাশের জন্য আমাদের দেশে নালন্দা বিশ্ববিদ্যালয় এক সময় সমগ্র বিশ্বে পরিচিত ছিল৷ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছাত্র-ছাত্রীরা এখানে পড়তে আসত৷ এই বিশ্ববিদ্যালয় ছিল আমাদের দেশের গর্ব৷ তিনি বলেন, আমরা যদি আমাদের দেশকে ভালবাসি, সমাজকে বিশ্বাস করি, আমাদের সমৃদ্ধ সংস্কৃতি ও কৃষ্টির ঐতিহ্যকে তুলে ধরতে পারি তাহলে ভারত পুনরায় জ্ঞান বিকাশে সমগ্র বিশ্বে অগ্রনী ভূমিকা নিতে সক্ষম হবে৷ তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বেই শ্রদ্ধার চোখে দেখা হয়৷ এই সেমিনারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও তাঁর সমসাময়িক সময় নিয়ে যে আলোচনা হবে তা আমাদের সমাজ ব্যবস্থার সংস্কারের পক্ষে এক উল্লেখযোগ্য ভূমিকা নিতে সক্ষম হবে বলে রাজ্যপাল আশা ব্যক্ত করেন৷

মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয় কলকাতার আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিস এবং মৌলানা এবিলিটি কালামাজুর পৃষ্ঠপোষকতায় এই সেমিনারের আয়োজন করে৷ সেমিনারে অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং ভারত সরকারের ন্যাশন্যাল মিশন ফর মেনুস্ক্রিপ্ট অব কালচার’র প্রাক্তন অধিকর্তা দিপ্তী ত্রিপাঠি বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ-চিন্তাভাবনা আজও প্রাসঙ্গিক৷ বিদ্যাসাগর আমাদের সমাজের দুর্বল শ্রেণীর মানুষের কল্যাণে কাজ করে গেছেন৷ সেমিনারে মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যদেও পোদ্দার বলেন, সংস্কৃতিকে রক্ষা, পরাধীন ভারতের মানুষকে ঐক্যবদ্ধ এবং জাতীয়তাবোধে উদ্দীপ্ত করতে বিদ্যাসাগর কঠোর পরিশ্রম করেছেন৷ সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লখনৌও বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিদ্যান্ত পি জি কলেজের সংস্কৃত বিভাগের প্রধান ড. বিজয় কুমার করণ, কলকাতার মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিস-এর চেয়ারম্যান অধ্যাপক সুুজিত ঘোষ, এম বি বি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সুুমন্ত চক্রবর্তী৷ ধন্যবাদ জ্ঞাপন করেন সেমিনারের আহ্বায়ক ড. বিন্দু রঞ্জন চাকমা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top