News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তে ২ কেজি ২৬৭ গ্রাম সোনা উদ্ধার, ধৃত এক
Image

ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তে ২ কেজি ২৬৭ গ্রাম সোনা উদ্ধার, ধৃত এক

আগরতলা, ৮ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ২ কেজি ২৬৭ গ্রাম সোনা উদ্ধার করেছে বিএসএফ। সাথে এক যুবককেও সীমান্তরক্ষী বাহিনী গ্রেফতার করেছে।

বুধবার বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের ভারপ্রাপ্ত আইজি অশোককুমার যাদব জানান, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে পশ্চিম ত্রিপুরা জেলার জয়নগর বিওপি এলাকার গেট নম্বর ৮৬-র কাছে জনৈক জাহাঙ্গির হাসান নামের যুবকের কাছ থেকে ২ কেজি ২৬৭ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য ৯৫ লক্ষ ৯৩ হাজার ২০০ টাকা। ভারপ্রাপ্ত আইজি যাদবের কথায়, জাহাঙ্গির হাসান সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপাড়ে ভারতীয় জমির ১৫০ গজের মধ্যে বসবাস করে। প্রায়ই ওই যুবক এপাড়-ওপাড় যাতায়াত করে।

ভারপ্রাপ্ত আইজি যাদব বলেন, জাহাঙ্গির যে স্থানে বসবাস করে সেখানে থাকার সুবাদে পাচারকারীরা তাকে ব্যবহার করে বেআইনি কাজ চালিয়েছে। তাঁর দাবি, বিএসএফের গোয়েন্দা বিভাগের খবরের ভিত্তিতে ১২০ ব্যাটালিয়নের জওয়ানরা ওই অভিযানে সফলতা পেয়েছেন। তিনি বলেন, ওই যুবকের কাছ থেকে ১২টি সোনার বিস্কুট এবং চারটি সোনার বার উদ্ধার হয়েছে। সাথে তাঁর কাছে ২-টি মোবাইল ফোনের হ্যান্ডসেট ও একটি রোলেক্স ঘড়ি পাওয়া গিয়েছে। তিনি বলেন, ওই যুবক-সহ সোনা ও অন্যান্য সামগ্রী কাস্টমস দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top