News Flash

  • Home
  • Uncategorized
  • বাইকে চেপে আক্রান্ত দলীয় কার্যালয় পরিদর্শনে গেলেন মানিক সরকার
Image

বাইকে চেপে আক্রান্ত দলীয় কার্যালয় পরিদর্শনে গেলেন মানিক সরকার

আগরতলা, ৮ জানুয়ারি (হি.স.) : ট্রেড ইউনিয়নের ডাকা ভারত বনধ-এ ত্রিপুরায় দলীয় কার্যালয়ে আক্রান্তের খোঁজ নিতে গিয়ে চমক দেওয়ার চেষ্টা করলেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার। বুধবার তিনি ভারত বনধের সমর্থনে সরকারি গাড়ি ব্যবহার করার বদলে বাইকে চেপে ধলেশ্বরের সিপিএম পার্টি অফিস পরিদর্শনে গিয়েছেন। সম্ভবত, দীর্ঘদিন পর মানিক সরকারকে অন্য রূপে প্রত্যক্ষ করলেন রাজধানী আগরতলা শহরবাসী। তবে, বাইকে চেপে পার্টি অফিস যাওয়া নেহাতই প্রচার-কৌশল ছিল, রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

এদিন কনকনে ঠাণ্ডায় বাইকে চেপে পার্টি অফিস পরিদর্শনে যেতে তাকে হিমশিম খেতে হয়েছে বলে মনে হয়েছে। তাঁর বাইকের সামনে, পেছনে ও দুই ধারে দলীয় যুব কর্মীরা সারিবদ্ধভাবে বাইক নিয়ে এগিয়ে গিয়েছেন। সমালোচকদের মতে, বনধে পিকেটিং করেননি বামপন্থীরা। ওই সুযোগে সেই কাজটাও করে নিলেন পোড় খাওয়া রাজনীতিবিদ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার।
গতকাল রাতে ধলেশ্বরে সিপিএম পার্টি অফিস দুষ্কৃতীরা ভাঙচুর করেছে। আজ দলীয় কার্যালয় পরিদর্শনে গিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন তিনি। মানিক সরকার কটাক্ষ করে বলেন, বর্তমান মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় এ-ধরনের দুষ্কৃতী হামলা সম্ভব হলে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা সম্পর্কে কোনও কিছুরই বলার অবকাশ নেই।

এদিন পার্টি কার্যালয় পরিদর্শন করে ফেরার সময় বাইকে চেপে যাওয়ার ঝুঁকি নেননি তিনি। সরকারি গাড়িতেই মানিকবাবু তাঁর সরকারি আবাসে ফিরেছেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top