News Flash

  • Home
  • Uncategorized
  • এসজিএসটি-র দ্বিতীয় সংশোধনী ত্রিপুরা মন্ত্রিসভায় গৃহীত : শিক্ষামন্ত্রী
Image

এসজিএসটি-র দ্বিতীয় সংশোধনী ত্রিপুরা মন্ত্রিসভায় গৃহীত : শিক্ষামন্ত্রী

আগরতলা, ৭ জানুয়ারি (হি.স.) : স্টেট গুডস্ অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (এসজিএসটি)-এর দ্বিতীয় সংশোধনী আজ ত্রিপুরা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এছাড়া ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটেশন প্রথম সংশোধনীও মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, আজ রাজ্য মন্ত্রীসভার বৈঠকে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটেশন প্রথম সংশোধনী বিল-২০২০-এর অনুমোদন দেওয়া হয়েছে৷ তিনি বলেন, ইতিপূর্বে ২০১৯ সালে এ-বিষয়ে একটি বিল পাশ করা হয়েছিল৷ পরে দেখা যায় ওই বিলে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে৷ তাঁর দাবি, সংশোধিত বিলে নতুন কিছু বিষয় যুক্ত করা হয়েছে৷ এ-বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোনও শিল্পোদ্যোগী ত্রিপুরায় শিল্প স্থাপন করার জন্য আবেদন করে যদি দেখেন অনুমোদন পেতে দেরি হচ্ছে তখন তাঁর দফতরের কাছে দেরির কারণ জানার অধিকার থাকবে৷ যদি কোনও অফিসার ইচ্ছাকৃতভাবে দেরি করেন তা-হলে তাকে প্রতিদিন ১,০০০ টাকা করে সর্বোচ্চ ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হবে৷ তবে এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখবে৷ সাথে তিনি যোগ করেন, যদি কোনও শিল্পোদ্যোগী শহর ও শহরতলিতে শিল্প স্থাপন করতে চান তবে ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট এজেন্সি-র অনুমোদন নিতে হবে৷ এখন থেকে নতুন শিল্প স্থাপনের স্থান শিল্প ও বাণিজ্য দফতর, অগ্নিনির্বাপক দফতর, আগরতলা পুর নিগম এবং ফ্যাক্টোরিজ ও বয়লার্স দফতর যৌথভাবে পরিদর্শন করবে, জানান তিনি৷

এদিন তিনি আরও জানান, জিএসটি কাউন্সিলের সুপারিশক্রমে ত্রিপুরা স্টেট গুডস্ অ্যান্ড সার্ভিস ট্যাক্স-এর দ্বিতীয় সংশোধনী আজ মন্ত্রিভার বৈঠকে গৃহীত হয়েছে৷ এই সংশোধনীতে নতুন তিনটি ধারা যুক্ত করা হয়েছে৷ আগে সংশোধিত ধারা ছিল ১৮টি৷ এখন সর্বমোট ধারা হবে ২১টি৷ সাংবাদিকদের প্রশ্নোত্তরে শিক্ষামন্ত্রী জানান, ২০১৭-১৮ অর্থবর্ষে জিএসটি-তে রাজ্যে মোট সংগৃহীত হয় ৬০৮.৭১ কোটি টাকা৷ এর মধ্যে রাজ্যে সংগৃহীত হয় ৪৭৯.৭১ কোটি টাকা৷ কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ দিয়েছে ১২৯ কোটি টাকা৷ ২০১৮-১৯ অর্থবর্ষে মোট সংগৃহীত হয় ১১৩২.৪৪ কোটি টাকা৷ এর মধ্যে রাজ্যে সংগৃহীত হয় ৯৭৭.৪৪ কোটি টাকা৷ কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ দিয়েছে ১৫৫ কোটি টাকা৷ ২০১৯-২০ অর্থবর্ষে ডিসেম্বর পর্যন্ত মোট সংগৃহীত হয়েছে ৯৩১.৭৭ কোটি টাকা৷ এর মধ্যে রাজ্যে সংগৃহীত হয় ৭৬০.৭৭ কোটি টাকা৷ কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ দিয়েছে ১৭১ কোটি টাকা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top