News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ ক্যাম্পাসে ভাঙচুর, ঐশী-সহ ২০ জনের বিরুদ্ধে এফআইআর
Image

জেএনইউ ক্যাম্পাসে ভাঙচুর, ঐশী-সহ ২০ জনের বিরুদ্ধে এফআইআর

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে ভাঙচুরের অভিযোগে এফআইআর দায়ের হল জেএনইউ-র বাম ছাত্র নেত্রী ঐশী ঘোষ এবং আরও ১৯ জনের বিরুদ্ধে| ৫ জানুয়ারি, রবিবার সন্ধ্যায় জেএনইউ ক্যাম্পাসে মুখোশধারীদের হামলার আগের দিন, ৪ জানুয়ারি সার্ভার রুমে ভাঙচুর ও নিরাপত্তারক্ষীদের আক্রমণ করার অভিযোগে ঐশী-সহ ২০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ|

গত ৪ জানুয়ারি জেএনইউ ক্যাম্পাসের সার্ভার রুমে ভাঙচুর করা হয়| সেই ঘটনাতেই ঐশী ঘোষ-সহ ২০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ| মঙ্গলবার সকালে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৪ জানুয়ারি জেএনইউ ক্যাম্পাসের সার্ভার রুমে ভাঙচুর এবং নিরাপত্তারক্ষীদের আক্রমণ করার অভিযোগে জেএনইউএসইউ প্রেসিডেন্ট ঐশী ঘোষ-সহ ২০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে| জেএনইউ কর্তৃপক্ষই অভিযোগ দায়ের করেছিল| ৫ জানুয়ারি এফআইআর দায়ের করা হয়|

প্রসঙ্গত, ৪ জানুয়ারি সার্ভার রুম ভাঙচুর করার পরবর্তী দিন, ৫ জানুয়ারি সন্ধ্যায় জেএনইউ ক্যাম্পাসে হামলা চালায় মুখে কাপড় বাঁধা একদল যুবক| ব্যাপক ভাঙচুর করার পাশাপাশি পড়ুয়াদেরও মারধর করা হয়| রবিবার সন্ধ্যার হামলার ঘটনায় ঐশী-সহ মোট ৩৪ জন আহত হন| সেই ঘটনাতেও এফআইআর দায়ের করেছে পুলিশ| তবে, অভিযুক্তদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top