News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিটি ছাত্রছাত্রীকে মানবিক মূল্যবোধ সম্পর্কে জাগ্রত করতে হবে : উপমন্ত্রী
Image

প্রতিটি ছাত্রছাত্রীকে মানবিক মূল্যবোধ সম্পর্কে জাগ্রত করতে হবে : উপমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি ৷৷ রাজ্যের অন্যতম বেসরকারি বনেদী সুকল শ্রীকৃষ্ণ মিশন সুকলের বার্ষিক সাংসৃকতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ দিলীপ দাস সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন উপমুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা৷


শ্রীকৃষ্ণ মিশনের বার্ষিক সাংসৃকতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, মূল্যবোধই ভারতের সভ্যতা৷ প্রতিটি ছাত্রছাত্রীকে মানবিক মূল্যবোধ সম্পর্কে জাগ্রত করতে হবে৷ মানবিক মূল্যবোধ জাগ্রত করে ছেলে-মেয়েদের জাত ধর্ম বর্ণের উর্দ্ধে চিন্তাধারা করার মানষিকতার তৈরি করতে হবে৷ তা সম্ভব হলেই সবাই সুখী থাকতে পারবে৷ আমাদের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত রাষ্ট্রবাদ ও মূল্যবোধ৷ আজকাল রাষ্ট্রবাদ নিয়ে নানারকম বিতর্ক হচ্ছে৷ ভারতীয় রাষ্ট্রবাদ অন্যরকম রাষ্ট্রবাদ বলে উল্লেখ করেন উপমুখ্যমন্ত্রী৷


ভারতীয় রাষ্ট্রবাদ আমেরিকার রাষ্ট্রবাদের মতো নয়৷ চিনের রাষ্ট্রবাদ নয়৷ আমাদের রাষ্ট্রবাদ হলো সকলের সুখে থাকার রাষ্ট্রবাদ৷ শঙ্ঘধবনিতে অতিথিদের বরণপর্বকে ভারতীয় সংসৃকতির অন্যতম উৎকৃষ্ট নজির বলে উল্লেখ করেন উপমুখ্যমন্ত্রী৷ শঙ্খের ধবনিকে পবিত্র বলেও আখ্যায়িত করেন উপমুখ্যমন্ত্রী৷ এর মধ্য দিয়ে গুণগত শিক্ষার বার্তা পৌঁছে দেওয়া সম্ভব৷ ভারতীয় মূল্যবোধ হল উৎকৃষ্ট মূল্যবোধ৷ শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্রকরণের উপরও তিনি গুরুত্বারোপ করেন৷ এর মধ্য দিয়ে ছেলেমেয়েদের মূল্যবোধে উদ্বুদ্ধ করা সম্ভব৷


আমাদের আদর্শ ও চিন্তাধারা রাষ্ট্রবাদী৷ শিক্ষা ক্ষেত্রে কোন পন্থী হওয়া উচিত নয় বলেও উল্লেখ করেন উপমুখ্যমন্ত্রী৷ উপমুখ্যমন্ত্রী বলেন, সুকল শুধু পড়াশুনার জন্যই হলে চলবে না৷ সুকল হতে হবে দেশাত্মবোধ ও মূল্যবোধ জাগ্রত করার মন্দির৷ ভারতীয় কৃষ্টি সংসৃকতি সম্পর্কে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে হবে৷ শ্রীকৃষ্ণ মিশনের সাংসৃকতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনাও পরিলক্ষিত হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top