News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ১৯২টি কাজ অসম্পূর্ণ রেখে শাসন ক্ষমতা বদল হয়েছে
Image

রাজ্যে ১৯২টি কাজ অসম্পূর্ণ রেখে শাসন ক্ষমতা বদল হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ রাজ্যে ১৯২ কাজ অসম্পূর্ণ রেখে শাসন ক্ষমতা বদল হয়েছে৷ ২০০৬-০৭ অর্থ বছর থেকে শুরু করে ২০১৭-১৮ অর্থ বছর পর্যন্ত ওই কাজে ৫৫১ কোটি টাকা অব্যয়িত রয়েছে৷ অবশ্য রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর এখন পর্যন্ত ৭১ টি কাজ সমাপ্ত হয়েছে৷ আরও ৩৫টি কাজ শুরু করেছে রাজ্য সরকার৷ এমনকি এক বছরের মধ্যে সমস্ত অসম্পূর্ণ কাজ সমাপ্ত করার পরিকল্পনা নিয়েছে বলে দাবি বিজেপি-আইপিএফটি জোট সরকারের৷


প্রসঙ্গত, গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা চালু করেছিল৷ শুরু থেকে এখন পর্যন্ত এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার রাজ্যকে ২৬৯৮ কোটি ২৮ লক্ষ টাকা বরাদ্দ করেছে৷ ২০০১-০২ অর্থ বছর থেকে প্রকল্পটি শুরু হয়েছিল কিন্তু, প্রকল্প শুরু হওয়ার কিছু দিন পর থেকেই এই প্রকল্পে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠতে শুরু করে৷ বিশেষ করে নির্মাণ সংস্থা বাছাই নিয়েই পাহাড় প্রমাণ অভিযোগ ছিল৷ অভিযোগ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নির্মাণ কাজে নির্মাণকারী সংস্থা বাছাই করতে গিয়ে একাধিক ভুল পদক্ষেপ নেওয়া হয়েছে৷ তাই, ১৯২টি কাজ পূর্বতন সরকারের আমলে সমাপ্ত হয়নি৷


পূর্ত দপ্তরের রিপোর্ট অনুযায়ি ২০০৬-০৭ অর্থ বছরে একটি, ২০০৭-০৮ অর্থ বছরে ১০টি, ২০০৮-০৯ অর্থ বছরে ২টি, ২০১১-১২ অর্থ বছরে ১২টি, ২০১৩-১৪ অর্থ বছরে ১২৪টি, ২০১৬-১৭ অর্থ বছরে ২৩টি এবং ২০১৭-১৮ অর্থ বছরে ২০টি কাজ অসম্পূর্ণ ছিল৷ ওই ১৯২টি কাজের মোট ব্যয় ধরা হয়েছিল ৫৫১ কোটি টাকা৷ সেই টাকা সরকার পরিবর্তন হওয়ার সময় অব্যয়িত ছিল৷


পূর্ত দপ্তরের দাবি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এনবিসিসি ও এইচসিএলকে নির্মাণ কাজের বরাত দেওয়া হয়েছিল৷ কিন্তু, নির্মাণ সংস্থা বাছাইয়ে ত্রুটি থাকার কারণে কাজগুলি সমাপ্ত করা সম্ভব হয়নি৷ রাজ্য সরকার সমস্ত অসমাপ্ত কাজ এক বছরের মধ্যে সমাপ্ত করতে চাইছে৷ ইতিমধ্যে, ৩৫টি কাজ দায়িত্ব প্রাপ্ত নির্মাণ সংস্থার কাছ থেকে সড়িয়ে এনে পুনরায় পূর্ত দপ্তর থেকে দরপত্র আহ্বান করা হয়েছে৷ এর সাথে ২০১৯ সালের জুলাই মাসে প্রাপ্ত আরও ৪৩টি কাজেরও দরপত্র আহ্বান করেছে পূর্ত দপ্তর৷ ওই কাজে একটি সেতু ও ৪২টি সড়ক রয়েছে৷ পূর্ত দপ্তরের দাবি, মোট ৩০৭ কিমি সড়ক নির্মাণ করে পরিবর্তী সময়ে আরও ৭৭৫ কিমি কাজের জন্য অনুমোদন দেওয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top