News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনপুরে পৃথক জায়গায় গাড়ি থামিয়ে দুসৃকতিদের হামলা, টাকা ছিনতাই, মারধরে গুরুতর আহত চালকসহ ছয়জন
Image

কাঞ্চনপুরে পৃথক জায়গায় গাড়ি থামিয়ে দুসৃকতিদের হামলা, টাকা ছিনতাই, মারধরে গুরুতর আহত চালকসহ ছয়জন

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ৪ জানুয়ারি৷৷ পৃথক জায়গায় যান চালকদের উপর হামলা চালিয়েছে দুসৃকতিরা৷ তাতে গুরুতর আহত হয়েছেন ছয়জন৷ ঘটনা উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায়৷ গাড়ি চালক ও শ্রমিকদের উপর হামলার ঘটনায় রীতিমতো ক্ষোভর সঞ্চার হয়েছে৷ ওই ঘটনাগুলির ব্যাপারে কাঞ্চনপুর থানা এবং আনন্দবাজার থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে৷


সংবাদ সূত্রে জানা গিয়েছে, আনন্দবাজার থানার অধীন বড়ছড়া গ্রামে বিদ্যুত লাইনের কাজ করে ফেরার পথ আক্রান্ত হয়েছে গাড়ি চালক ও তিন শ্রমিক৷ জানা গিয়েছে, টিআর-০৫-১৬৩৫ নম্বরের একটি গাড়ি নিয়ে চালক দীপঙ্কর নাথ দশদা থেকে কাঞ্চনপুর আসছিলেন৷ গাড়িতে ছিলেন তিন শ্রমিক রথীন্দ্র নমঃ, রাজু নাথ এবং রিপন নাথ৷ তারা যখন আশাপাড়া রিয়াং শরণার্থী শিবিরের কাছে পৌঁছে তখন বিপরীত দিক থেকে আসা টিআর-০২-৩৪৭১ নম্বরের একটি কমান্ডার জীপের সামনাসামনি হয়৷ দুটি গাড়ির চালকের মধ্যে গাড়ি পাশ দেওয়া নিয়ে সামান্য তর্ক বিতর্ক হয়৷ এমন সময় কমান্ডার জীপে থাকা বেশ কয়েকজন যুবক নেমে গিয়ে শ্রমিক ও ওই গাড়ির চালকের উপর হামলা চালায়৷ বেধরক মারধর করা হয়৷ গুরুতর আহত অবস্থায় কোনও রকমে তারা সেখান থেকে পালিয়ে দশদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসেন৷ সেখানে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর কাঞ্চনপুর হাসাপাতলে যাওয়ার পরামর্শ দেন৷ সেই মোতাবেক আহত চারজনই কাঞ্চনপুর হাসপাতালে পৌঁছে৷ সেখানে গেলে তাদের অবস্থা সংকটজনক হওয়ায় ধর্মনগর হাসপাতালে রেফার করা হয়৷ এদিগকে, হাসপাতালে পৌঁছার আগে আহতরা বিষয়টি আনন্দবাজার থানার পুলিশকে জানিয়ে আসে৷


আহত গাড়ির চালক জানিয়েছেন, যেখানে এই মারধরের ঘটনাটি ঘটেছে সেখানকার স্থানীয় রিয়াং পরিবারের লোকজন তাদেরকে যথেষ্ট সহায়তা করছে কাজ করার ক্ষেত্রে৷ তারা মূলত বিদ্যুৎ নিগমের ঠিকারা প্রণব নাথের অধীনে ওইসব এলাকায় বিদ্যুৎ লাইন সংস্কারমূলক কাজ করছিল৷ কিন্তু, আশাপাড়া শিবিরের কিছু যুবক এদিন সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে তাদের উপর হামলা চালিয়েছে৷


এদিকে, গতকাল সন্ধ্যারাতে দাসদা থেকে গরুর গাড়ি নম্বর টিআর-০২-জে-১৮৫৯৷ বলেরও মাক্সি ট্রাক আটটি গরু নিয়ে দশদা থেকে রওনা হয় ফটিকরায় যাওয়ার উদ্দেশ্যে৷ চালক রিয়াজ আলী (২৯) ও ছবির উদ্দিন (২৭) জানান গাড়িটি সাতনালা আসার পরে কিছু যুবক গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দেয়৷ চালক রিয়াজ আলি গাড়িটি থামিয়ে কথা বলতে চাইলে যুবকরা কোন কথা শুনতে রাজি হয়নি৷ গাড়িটি সাতনালা থেকে তিন কিলোমিটার ভিতরে নিয়ে যায় এবং ২০ হাজার টাকা দেওয়ার জন্য দাবি করে৷ চালকের পকেট চার হাজার টাকা ছিল এগুলো নিয়ে যায় এবং গাড়ির কাগজপত্র নিয়ে যায়৷ চালক জানান ওরা দুজনকে মেরে ফেলবে বলে হুমকি দেয়৷ ভয় দেখিয়ে যুবকরা দুই ব্যত্তিকে বলে পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে গরু গুলি নেওয়া হয় এবং সন্ধ্যা সাতটার সময় গরুর গাড়ি আটক করে৷

রাত তিনটার সময় ওই এলাকার ভাইস চেয়ারম্যান কাঞ্চনপুর থানার ওসিকে ফোনে জানান বিষয়টি৷ ওসি পরিতোষ দাস খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই এলাকাতে ছুটে গিয়ে উদ্ধার করে কাঞ্চনপুর থানায় নিয়ে আসা আসেন আহত দুই ব্যক্তিকে৷ মেডিকেল করে মহকুমা আদালতে পাঠিয়ে দেন৷ চালক আরো জানান ওই এলাকার যুবকরা তাদের দুজনকে অনেক মারধর করেছে৷ ওসি থেকে জানা যায় গরু গুলি কিনার রশিদ আছে৷ পুলিশ খোঁজ নিয়ে যানতে পেড়েছে হামলাকারীদের মধ্যে দুই যুবকের নাম পিন্টু নাথ ও চিন্টু নাথ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top