News Flash

  • Home
  • Uncategorized
  • হঠাৎ করে কাশ্মীরকে জঙ্গির আঁতুড়ঘর বলা হচ্ছে কেন, প্রশ্ন তারিগামির
Image

হঠাৎ করে কাশ্মীরকে জঙ্গির আঁতুড়ঘর বলা হচ্ছে কেন, প্রশ্ন তারিগামির

কলকাতা, ৩ জানুয়ারি (হি.স.): আমি হিন্দুস্তানি ছিলাম হিন্দুস্তানি হয়েই সিএএ, এনআরসি বাতিলের কথা বলে যাব। গণশক্তির ৫৪তম প্রতিষ্ঠা দিবসে এমনই হুংকার দিলেন জম্মু-কাশ্মীরের রাজ্য কমিটির সম্পাদক ইউসুফ তারিগামি।

এদিন কাশ্মীরের দীর্ঘ পাঁচ মাস ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকা নিয়ে ধিক্কার জানান কেন্দ্রীয় সরকারকে।  এদিন তারিগামি বলেন, “দীর্ঘ পাঁচ মাস ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছে। যাতে রাজ্যের খবর কাশ্মীরের পৌঁছাতে না পারে তার জন্যই এ ব্যবস্থা করা হয়েছে। যারা পড়াশোনা করছে বিভিন্ন চাকরির পরীক্ষা দেবে বলে ভাবছে তারা ফর্ম ফিলাপ করতে পারছে না। ছোট ছোট বাচ্চারা স্কুল-কলেজে যেতে পারছে না। পুরো কাশ্মীরের একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”

তিনি আরও  বলেন, “কাশ্মীরকে ইচ্ছে করে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কাশ্মীরকে বরবাদ করে দেওয়া হয়েছে। কাশ্মীরের যেটুকু সৌন্দর্য বেঁচে রয়েছে তাকেও নষ্ট করে দেওয়া হচ্ছে। ভূস্বর্গকে ধ্বংস করে দিয়েছে।”

হঠাৎ করে কাশ্মীরকে জঙ্গিদের আঁতুড়ঘর কেন বলছে কেন্দ্র সরকার তা নিয়েও প্রশ্ন তোলেন ইউসুফ তারিগামি। অপরদিকে তিনি কাশ্মীরে ৩৭০ ধারা উঠে যাওয়া প্রসঙ্গে বলেন, কাশ্মীরের সাংসদদের না জানিয়ে সেখানে ৩৭০ ধারা তুলে দেওয়া হয়েছে। কিন্তু সে সাংসদরা তাদের দলের মাথার উপর কোন কথা বলতে পারছেন না।” সাধারণ মানুষকেও ৩৭০ধারা নিয়ে ভুল বোঝানো হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে এদিন রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানান, “আগামী ৮ জানুয়ারি ট্রেড ইউনিয়ন যে সাধারণ ধর্মঘট ডেকেছে তাকে সমর্থন করুন।” সূর্যবাবু অভিযোগ করে জানান, “৩৬৫ দিন যে কারখানাগুলো বন্ধ রয়েছে সেগুলিকে খোলার দাবিতে একদিন ধর্মঘট ডাকা হয়েছে সবাই ধর্মঘটে সামিল হন।”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top