News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় বিবাহিত নাবালিকাকে হোমে পাঠাল পুলিশ
Image

তেলিয়ামুড়ায় বিবাহিত নাবালিকাকে হোমে পাঠাল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ বিজ্ঞান যুগের সুশীল সমাজ ব্যবস্থার মানুষজন যতটা শিক্ষিত এবং উন্নত হচ্ছে, ঠিক ততটাই অপরাধ মূলক কাজের প্রবনতা বাড়ছে৷ ফলে সমাজ ব্যবস্থা ও ক্রমান্বয়ের সাথে কুলষিত হচ্ছে৷ আর সেটা রাজ্যবাসীর ও অজানার কথা নয়৷


এই বিজ্ঞান যুগের আধুনিকতাকে পুঁজি করে এক শিক্ষিত বিবাহিত যুবক জনৈক নাবালিকাকে বিয়ে করে আইনের জালে আটক হল, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাই গঙ্গা গ্রাম পঞ্চায়েতের ডি এম কলোনী এলাকায়৷ এই খবর দিয়ে তেলিয়ামুড়া থানার ওসি স্বপন দেববর্মা জানান, মাই গঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন ডি এম কলোনী এলাকার বাসিন্দা বাদল দত্তের পুত্র সুকান্ত দত্ত (২৯) এক পুত্র সন্তানের জনক৷ সে ফের জনৈক ১৩ বছর বয়শী এক নাবালিকাকে ভালবাসার জালে আবদ্ধ করে বিয়ে করে৷ ঘটনা গত ২ মা পূর্বে৷ এই ঘটনা এলাকায় চাউর হতেই খবর যায় তেলিয়ামুড়া মহকুমা শাসক এর কাছে৷

পরে মহকুমা শাসক বিষয়টি তেলিয়ামুড়া থানায় জানান৷ এই খবর পেয়ে তেলিয়ামুড়া থানার এসআই শুভংকর দেববর্মা পুলিশ এবং ডিসিএম সহ একাধিক আধিকারিকদের নিয়ে বাদল দত্তের বাড়িতে হানা দিয়ে নাবালিকা সহ সুকান্তকে তুলে আনে থানায়৷ পরে পুলিশ ওই নাবালিকাকে চাইল্ডহোমে প্রেরন করে৷ আর নাগর সুকান্ত দত্তকে গারদে পুড়ে দেয়৷ বুধবার পুলিশ সুকান্তকে আদালতে প্রেরণ করে৷ এ ব্যাপারে তেলিয়ামুড়া থানার ওসি জানায়৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top