News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ সম্পর্কে অবগত করতে উদ্যোগ, টুইটার অভিযান শুরু প্রধানমন্ত্রীর
Image

সিএএ সম্পর্কে অবগত করতে উদ্যোগ, টুইটার অভিযান শুরু প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরোধিতায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ| আতঙ্কে রয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন| এমতাবস্থায় সিএএ সম্পর্কে মানুষকে অবগত করার জন্য টুইটার অভিযান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| টুইটার অভিযানের মূল লক্ষ্যই হল-সাধারণ মানুষের মন থেকে সিএএ-আতঙ্ক দূর করা|

সোমবার টুইটার অভিযান শুরু করে প্রধানমন্ত্রীর বার্তা, নাগরিকত্ব সংশোধনী আইনকে ভারত সমর্থন করে, যেহেতু এই আইন নিপীড়িত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে| নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য মোটেও নয়| প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইনে পরিষ্কার বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের শিকার হওয়া ছ’টি অ-মুসলিম  (হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান) শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top