News Flash

  • Home
  • Uncategorized
  • অটল জল প্রকল্পের সূচনায় সায় মন্ত্রিসভার
Image

অটল জল প্রকল্পের সূচনায় সায় মন্ত্রিসভার

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.) : ২৫ ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজয়েপীর জন্মদিনে দেশের সাত রাজ্যে কার্যকর করা হবে অটল জল যোজনা। এর ফলে উপকৃত হবে ৮৩৫০ গ্রামের বাসিন্দারা। প্রকল্প খরচ হবে ছয় হাজার কোটি টাকা। এর মধ্যে তিন হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাঙ্ক। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর জন্মদিনে অটল জল এবং টানেল প্রকল্পের সূচনা করা হবে। দেশের ৬২ শতাংশ সেচের কাজ ভূগর্ভস্থ জল দিয়ে হয়। গ্রামীণ অঞ্চলের ৮৫ শতাংশ পানীয় জলের উৎস হচ্ছে ভূগর্ভস্থ। জলের সঠিক ব্যবহার। জল সরবরাহের ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ব্যবস্থাপনার বৃদ্ধি করার লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প কার্যকর করার জন্য মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটকের সাতটি রাজ্যের ৮৩৫০ গ্রামকে চিহ্নিত করা হয়েছে। এই গ্রামগুলির কৃষক এবং সাধারণ মানুষদের নিয়ে কাজ করা হবে। এছাড়াও মানালি থেকে লেহ পর্যন্ত যে ট্যানেল গড়া হবে সেটির নাম অটল ট্যানেল করা হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top