News Flash

  • Home
  • Uncategorized
  • দিনের বেলায় কার্ফু শিথিল মেঙ্গালুরুতে, দাবি ইয়েদুরাপ্পার
Image

দিনের বেলায় কার্ফু শিথিল মেঙ্গালুরুতে, দাবি ইয়েদুরাপ্পার

মেঙ্গালুরু, ২১ ডিসেম্বর (হি.স.) : বেঙ্গালুরু এবং মেঙ্গালুরুতে পরিস্থিতি যে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শনিবার সেই ইঙ্গিত দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্ফু শিথিল করা হয়েছে মেঙ্গালুরুতে। কিন্তু রাতে যথারীতি কার্ফু বহাল থাকবে। ২৩ ডিসেম্বর থেকে মেঙ্গালুরুতে জারি করা হবে ১৪৪ ধারা। অন্যদিকে বেঙ্গালুরুতে সকালের দিকে কার্ফু শিথিল করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে চলতি সপ্তাহের শুরুতে সিএএ এবং এনআরসির প্রতিবাদে হিংসাত্মক বিক্ষোভের জেরে পুলিশের গুলিতে দুইজন প্রাণ হারায়। তারপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অন্যদিকে, এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দাবি করেছেন, ‘আমার মেঙ্গালুরু প্রবেশের উপর পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে। অঘোষিত জরুরি অবস্থা চলছ। এখনই সরকারি ভাবে জরুরি অবস্থার ঘোষণা করা হোক।’এদিকে বিএস ইয়েদুরাপ্পার দাবি যে সিদ্দারামাইয়ার মেঙ্গালুরু সফর নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। পুলিশের জারি নোটিশের  বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top