News Flash

  • Home
  • Uncategorized
  • এডমিট না আসায় পরীক্ষা দিতে পারেনি দূরশিক্ষার ১৩ জন ছাত্রছাত্রী
Image

এডমিট না আসায় পরীক্ষা দিতে পারেনি দূরশিক্ষার ১৩ জন ছাত্রছাত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ ডিসেম্বর৷৷ করণিকের খামখেয়ালিপনার কারণে গোমতী জেলার উদয়পুরের নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ে ১৩ জন ছাত্র ছাত্রী ডিস্টেন্স এডুকেশনে পরীক্ষায় বসতে পারল না৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোবের সঞ্চার হয়েছে৷ শুক্রবার ডিস্টেন্স এডুকেশনের পরীক্ষার নির্ধারিত দিনে পরীক্ষা দিতে গিয়ে উদয়পুর নেতাজী সুভাষ মহা বিদ্যালয়ে ১৩ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারেনি৷


এর কারণ হল তাদের এডমিড কার্ড আসেনি৷ এবিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে জানা যায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের প্রত্যেকেই কলেজের করণিক শংকর আদিত্য চৌধুরীর কাছে ৫৩১০ টাকা করে ফি জমা দেন৷ কিন্তু করণিক নির্ধারিত সময়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে সেই টাকা জমা দেননি৷ এর ফলে তাদের এডমিড কার্ড আসেনি৷ স্বাভাবিক কারণেই এডমিট কার্ড না আসায় তারা পরীক্ষায় বসতে পারেনি৷
যে ১৩ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারেনি তারা পরীক্ষা দিতে গিয়ে বিমুখ হয়ে কান্নায় ভেঙে পড়ে৷ ক্ষোভের বহিঃকাশও ঘটে শংশ্লিষ্ট পরীক্ষার্থীরা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়৷

তাতে পরিস্থিতি চরম আকার ধারণ করে৷ কলেজ কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বিষয়টি রাধাকিশোরপুর থানা এবং উদয়পুর মহিলা থানার পুলিশকে জানান৷ খবর পেয়ে পুলিশ দ্রুত উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ে ছুটে আসে৷
পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ এদিকে কলেজের অধ্যক্ষা দ্বীবন্বীতা চক্রবর্তী জানান, ঘটনার তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ তিনি করণিকের খামখেয়ালিপণার কথাও স্বিকার করেছেন৷ এদিকে পরীক্ষায় বসতে না পারায় ১৩ জন ছাত্রছাত্রী হতাশাগ্রস্ত হয়ে পড়েছে৷ কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের খামখেয়ালিপণার কারণে ১৩ জন পরীক্ষার্থীর ভবিষ্যত রীতিমতো অনিশ্চিত হয়ে পড়েছে৷


এদিকে, এনএসইউআইর তরফ থেকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ সেই সাথে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানিয়েছে এই ছাত্র সংগঠনটি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top