News Flash

  • Home
  • Uncategorized
  • বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পারবেন কিছু একটা হচ্ছে, রুদিজলার ক্ষুব্ধ কৃষকদের আশ্বাস দিলেন মন্ত্রী রতন নাথ
Image

বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পারবেন কিছু একটা হচ্ছে, রুদিজলার ক্ষুব্ধ কৃষকদের আশ্বাস দিলেন মন্ত্রী রতন নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ আগামী বুধবার সকালেই রুদিজলার কৃষকদের ক্ষোভ প্রশমিত হতে পারে৷ এমনই আশার আলো দেখালেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷ কৃষকদের চাষাবাদ বন্ধ হয়ে যাক এমন কোন পথে এগুবে না রাজ্য সরকার৷ প্রয়োজনে রুদিজলাকে নিয়ে যে রামসা প্রকল্প রয়েছে তা প্রত্যাহার করে নেওয়া হবে৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশে রবিবার রুদিজলার চারপাশের বটতলী, চন্দনমুড়া,বড়দোয়াল,চান্দিনাঢেপা,সাহেবমুড়া, কেমতলী, বংশীদ্বীপ,কেচ্ছামুড়া পরিদর্শন করেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷ পরিদর্শনকালে এলাকার বিধায়ক সুভাষ চন্দ্র দাস, রুদ্রসাগর মৎস্য সমবায় সমিতির চেয়ারম্যান, মেলাঘর পুরসভার চেয়ারম্যান সহ ওই এলাকার স্থানীয় শত শত মহিলা, কৃষক ও মৎসচাষীরা ছিলেন৷ স্থানীয় বাসীন্দারা তাদের সমস্যা নিয়ে জড়ো হয় রতন লাল নাথের সামনে৷ জল ছাড়ার দাবী নিয়ে গঠিত কমিটির সদস্যদের সাথে ও বিস্তারিত আলোচনা করেন শ্রীনাথ৷


মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যের বাইরে অবস্থান করছেন৷ মুখ্যমন্ত্রী রাজ্যে ফেরত এলে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে তার বিভিন্ন আইনগত বিষয় পর্যালোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে জানান রতন লাল নাথ৷ তিনি আশা ব্যক্ত করে বলেন, আগামী ২-৩ দিনের মধ্যেই রাজ্য সরকার একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবে৷ আইনমন্ত্রী আরও জানান, রুদিজলার বিষয়টি যেহেতু রামসা অধীন তাই আইনগত বিষয়গুলি খতিয়ে দেখা হবে৷ কৃষকদের জীবনযাপনের ক্ষেত্রে সমস্যা হয় এমন কোন কাজ করবে না রাজ্য সরকার৷ প্রয়োজনে রামসা প্রকল্পটি প্রত্যাহার করে নেওয়া হবে৷ তিনি জানান, মঙ্গলবার মুখ্যমন্ত্রী রাজ্যে আসবেন৷ ওইদিন রাতেই মুখ্যমন্ত্রীর সাথে বসে কথা বলে বিষয়টি সুরাহা করে নেওয়া হবে৷ আইনমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দিয়েছেন বুধবার সকালে ঘুম থেকে উঠেই দেখতে পারবেন কিছু একটা হচ্ছে৷


প্রসঙ্গত, মেলাঘরের রুদিজলায় জলস্তর বাড়ানোর ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন প্রায় দুই হাজার পরিবার৷ চাষাবাদের উপরই ওই পরিবারগুলি নির্ভরশীল৷ রামসা প্রকল্পের অধীনে এই রুদিজলাকে নিয়ে আসায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের৷ ১৯৭১ সালে ইরানে আন্তর্জাতিক স্তরে একটি কনভেনশন হয়৷ সেখানে ভারতও প্রতিনিধিত্ব করেছিল৷ মূলত ওয়েটল্যান্ড তথা জলাভূমি নিয়ে এই কনভেনশন হয়৷ কিভাবে ওই জলাভূমিকে রক্ষা করা যায় তার জন্য কিছু গাইডলাইনও রয়েছে৷ ১৯৭১ সালের ২রা ফেব্রুয়ারী ভারত ওই কনভেনশনে চুক্তি স্বাক্ষর করে৷ ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর দেশে এই চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়৷ তাতে দেশের প্রায় পঞ্চাশটি জলাশয় চিহ্ণিত করা হয়৷ পরবর্তী সময়ে ত্রিপুরার রুদিজলা সহ দেশে ৮৭টি জলাশয় চিহ্ণিত হয়৷ সেই মোতাবেক ১৯৯৫ সালে রুদিজলা সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্ণিত হয়৷ তখন থেকে রামসা প্রকল্পের আওতায় চলে আসে এই রুদিজলা৷

রামসার অধীনে রুদিজলাকে সংরক্ষিত করা ও সংরক্ষণ সহ পরিকাঠামো উন্নয়ন নিয়ে পূর্বতন বামফ্রন্ট সরকার তেমন কোন উদ্যোগ গ্রহণ করেনি৷ বিজেপি জোট সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর রামসা প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়৷ এরই মধ্যে জনৈক ব্যক্তি হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিল৷ তখন হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রুদিজলার জলস্তর ১১ মিটার করার জন্য৷ কিন্তু, তাও কার্যকর হয়নি৷ শেষে রাজ্য সরকারকে হাইকোর্ট নির্দেশ দেয় যাতে একটি সুবিধাজনক জলস্তর সৃষ্টি করে৷ তাই রাজ্য সরকার ১০ মিটার জলস্তর করে৷ তাতে সমস্যার সৃষ্টি হয়৷ বিস্তীর্ণ এলাকার কৃষিজমিতে জল জমে যায়৷ চাষাবাদ করা সম্ভব হচ্ছে না৷ তাই কৃষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়৷ গত কদিন ধরেই কৃষকরা আন্দোলন করে আসছে৷ শনিবার পথ অবরোধ আন্দোলনে নেমে পড়েছিলেন কৃষকরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top