News Flash

  • Home
  • Uncategorized
  • এনসিসি একতা, নিয়মানুবর্তিতা ও দেশের প্রতি আনুগত্য শেখায় : শিক্ষামন্ত্রী
Image

এনসিসি একতা, নিয়মানুবর্তিতা ও দেশের প্রতি আনুগত্য শেখায় : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর ৷৷ ৭১তম এনসিসি দিবসে ঘহীদ ভগৎ সিং যুব আবাসে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মন্ত্রী রতন লাল নাথ৷ তিনি সকল ছাত্রছাত্রীকে এনসিসি-তে এগিয়ে এসে যোগদানের আহ্বান জানান৷ মায়ের অশ্রুজল কোন সন্তানকে বাঁচাতে পারে না, অর্থ দিয়ে কোন প্রাণ কেনা যায় না, কিন্তু রক্তদানের মাধ্যমে একটি প্রাণকে বাঁচিয়ে তোলা যায়৷ তাই রক্তের কোন বিকল্প নাই৷ এই রক্ত তৈরি করা যায় না৷ দানের মাধ্যমেই এই রক্তের চাহিদা মেটানো সম্ভভ৷ ৭১তম এনসিসি দিবস উদ্যাপন উপলক্ষ্যে ভগৎ সিং যুব আবাসে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বললেন শিক্ষামন্ত্রী রতন লালনাথ৷ রবিবার থেকে বিভিন্ন কর্মসূচি নিয়ে এনসিসি ১২ দিনে ক্যাম্পের আয়োজন করেছে৷

এনসিসির এই উদ্যোগকে মন্ত্রী রতনলাল নাথ সাধুবাদ জানান৷ তিনি বলেন, এনসিসি ছাত্রছাত্রীদের একনিষ্ঠতা, নিয়মানুবর্তিতা, সর্বোপরি দেশ গঠনের মানসিকতা সৃষ্টি করে৷ সেই কারণে সুকল কলেজের ছাত্রছাত্রীদের এতে অংশগ্রহণ করারও আহ্বান জানান তিনি৷ রতনলাল নাথ বলেন, ১৯৬৫সালের যুদ্ধে, ১৯৭১ সালের যুদ্ধেও এনসিসি ক্যাজেটরা এক বিশেষ ভূমিকায় অবতীর্ণ হয়েছিল৷ পুলিশ, টিএসআর, সেনাবাহিনী বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে এনসিসি ক্যাজেটদের অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে৷ তাই রাজ্যের সুকল, কলেজের ছাত্ররা আরওধিক সংখ্যকভাবে এনসিসিতে যোগদান করবে এই আশা তিনি ব্যক্ত করেন৷ তিনি সকলকে এনসিসি দিবসে আন্তরিক অভিনন্দন জানান এবং ১২ দিনের এই ক্যাম্পের সফলতাও কামনা করেন৷


রক্তের কোনও বিকল্প নেই৷ রক্তদান ধনী দরিদ্র, রাজ বহির্রাজ্যের মধ্যে ব্যবধান রাখে না৷ ৭১তম এনসিসি দিবস উদযাপন উপলক্ষ্যে আজ ভগৎ সিং যুব আবাসে আয়োজিত রক্তদান শিবিরে উদ্বোধকের ভাষণে করাগুলি বলেন, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি বলেন, এনসিসি দেশের একটি শক্তিশালী যুব সংস্থা৷ ১৯৬৮ ও ১৯৭১ সালের যুদ্ধের সময়ে এনসিসি নানাভাবে সেনাবাহিনীকে সহায়তা করেছিল৷ এনসিসি একতা নিয়মানুবর্তিতা ও দেশের প্রতি আনুগত্য শেখায়৷ তিনি বলেন, বিভিন্ন সুকল, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে নেসিসি’র ইউনিট রয়েছে৷ এনসিসি’র কাজকর্মকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান৷ তিনি বলেন, এমন অনেকে রয়েছেন যারা এনসিসি থেকে প্রশিক্ষিত হয়ে ভারতের সেনাবাহিনীতেও অংশগ্রহণ করেছেন৷ শিক্ষামন্ত্রী বলেন, আজকের রক্তদান শিবিরে যে রক্ত সংগ্রহ করা হচ্ছে তা আমাদের রাজ্যের প্রয়োজনে লাগবে৷ এখানে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, গুজরাটের ছেলে মেয়েরাও রক্তদান করছে৷ এনসিসি’র জন্যই এটা সম্ভব হচ্ছে বলে তিনি অভিমত প্রকাশ করেন৷

শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে রাজ্যের জন্য প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করা সম্ভব হবে৷ পরে সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে তিনি বলেন, মোহনপুরে এনসিসি একাডেমি তৈরির লক্ষ্য রয়েছে৷ পাশাপাশি জুডিশিয়াল কোর্ট তৈরি হবে৷ এর জন্য জাগয়া দেখার কাজ শেষ হয়েছে৷ আগামী এপ্রিল মাসে এই কাজে হাত দেওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ উল্লেখ্য, গত ১৯ ই নভেম্বর থেকে ৭১তম এনসিসি দিবস উদযাপন উপলক্ষে ১২দিন ব্যাপী এডভান্স লিডারশিপ ক্যাম্প শুরু হয় ভগৎ সিং যুব আবাসে৷ মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া, গুজরাট ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে ৩০০ জন যুবক-যুবতী শিবিরে অংশ নেয়৷ এদিনের রক্তদান শিবিরে ৬৪ জন স্বেচ্ছায় রক্তদান করে৷ শিবিরের অঙ্গ হিসাবে আজ সকালে ৫ কিলোমিটার ফিট ইন্ডিয়া দৌড় আয়োজিত হয়৷ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ৩১ ত্রিপুরা ব্যাটেলিয়ন এনসিসি কর্ণেল এস কে শর্মা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top