News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ মুম্বইয়ে কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ড, হতাহতের কোনও খবর নেই
Image

দক্ষিণ মুম্বইয়ে কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ড, হতাহতের কোনও খবর নেই

মুম্বই, ২৩ নভেম্বর (হি.স.): ফের অগ্নিকাণ্ড বাণিজ্যনগরী মুম্বইয়ে। শনিবার ভোরে দক্ষিণ মুম্বইয়ের কালবাদেবী এলাকায় অবস্থিত একটি কাপড়ের গোডাউনে আগুন লাগে। তবে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই দমকল কর্মীদের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে। অগ্নিকাণ্ডের সময় কাপড়ের গোডাউনের ভিতরে কোনও কর্মী উপস্থিত ছিলেন না, তাই এই অগ্নিকান্ডে হতাহতের কোনও খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণও খুব বেশি হয়নি।

পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার ভোরে দক্ষিণ মুম্বইয়ের কালবাদেবী এলাকায় অবস্থিত একটি কাপড়ের গোডাউনে আগুন লাগে (লেভেল-২)। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই দমকল কর্মীদের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে। এই অগ্নিকান্ডে হতাহতের কোনও খবর নেই। কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top