News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের সাথে ত্রিপুরা সহ উত্তরপূর্বাঞ্চলের উন্মুক্ত সীমান্ত ৪০৩ কিমি, শীঘ্রই কাঁটাতারের বেড়া
Image

বাংলাদেশের সাথে ত্রিপুরা সহ উত্তরপূর্বাঞ্চলের উন্মুক্ত সীমান্ত ৪০৩ কিমি, শীঘ্রই কাঁটাতারের বেড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ ত্রিপুরা সহ উত্তরপূর্বাঞ্চলের বাংলাদেশ ঘেরা উন্মুক্ত সীমান্তে শীঘ্রই কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ সমাপ্ত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই৷ মঙ্গলবার সংসদ অধিবেশনে সাংসদ প্রতিমা ভৌমিকের তারকাচিহ্ণবিহীন প্রশ্ণের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারত-বাংলাদেশ মোট সীমান্ত এলাকা রয়েছে ৪০৯৬.৭০ কিলোমিটার৷ তার মধ্যে পূবর্োত্তরের রাজ্যগুলির সাথে সীমান্ত এলাকা রয়েছে ১৮৮০ কিলোমিটার৷ তিনি জানান, আসাম ২৬৩ কিলোমিটার, মেঘালয় ৪৪৩ কিলোমিটার, মিজোরাম ৩১৮ কিলোমিটার এবং ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে ৮৫৬ কিলোমিটার৷ তাতে দেখা যাচ্ছে, উত্তরপূর্বাঞ্চলে ত্রিপুরার সাথেই বাংলাদেশের সবচেয়ে বেশি সীমান্ত এলাকা রয়েছে৷


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, ওই ১৮৮০ কিলোমিটারের মধ্যে ১৪৭৭ কিলোমিটার সীমান্ত এলাকায় ইতিমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে৷ অবশিষ্ট ৪০৩ কিলোমিটার এলাকায় কাঁটাতারের নির্মাণের কাজ শীঘ্রই সমাপ্ত করার চেষ্টা চলছে৷ তাঁর কথায়, ওই ৪০৩ কিলোমিটার এলাকার মধ্যে ৬২ কিলোমিটার সীমান্ত এলাকায় টেকনোলজিক্যাল সলিউশন দিয়ে এবং অবশিষ্ট ৩৪১ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা করা হবে৷


তাঁর দাবি, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিলম্বের জন্য বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর আপত্তি অন্যতম কারণ৷ এছাড়া জমি অধিগ্রহণে সমস্যা, কাজের উপযোগী মরশুমে সময়ের অভাব এবং ভূখন্ডের কিছু অংশে সমস্যার কারণে কাঁটাতারের বেড়া নির্মাণে বিলম্ব হয়েছে৷ তবুও, ওই নির্মাণ কাজে ভারত সরকার ক্রমাগত নজরদারি বজায় রেখেছে৷ তিনি জানান, খুব শীঘ্রই কাজ সমাপ্ত করার জন্য সবর্োত প্রয়াস নেওয়া হয়েছে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় ৮৫৬ কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে এখনও প্রায় ২০ কিলোমিটার সীমান্ত উন্মুক্ত রয়েছে৷ ফলে, পাচার বাণিজ্য অবাধে চলছে৷ অবশ্য, কাঁটাতারের বেড়ার উপর দিয়েও পাচার বাণিজ্য বজায় রেখেছে পাচারকারীরা৷ ফলে, বাংলাদেশ সীমান্ত পুরোটা কাঁটাতারের বেড়া নির্মাণ হলে সীমান্ত সুরক্ষা বাড়বে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top