News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনী বারে আবগারি দপ্তরের অভিযান, প্রচুর বিলেতী মদ উদ্ধার, গ্রেপ্তার ব্যবসায়ী
Image

বেআইনী বারে আবগারি দপ্তরের অভিযান, প্রচুর বিলেতী মদ উদ্ধার, গ্রেপ্তার ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের আইতরমা মলে বেআইনী ভাবে বার খুলে রমরমা ব্যবসা চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রেস্টুরেন্টের মালিককে৷ সেই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমানে মজুত রাখা বেআইনী বিলেতী মদ ও আনুসঙ্গিক সাজসরঞ্জাম৷ পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরা শনিবার সন্ধ্যায় আচমকা ওই মলের রেস্টুরেন্টে হানা দেয়৷ প্রশাসনিক অভিযানের সময়েও চলছিল বার৷ সেখানে ছিল কয়েকজন যুবক যুবতীও৷


সংবাদে প্রকাশ, শহরের শকুন্তলা রোডস্থিত আইতরমা মলের দ্বিতলে একটি রেস্টুরেন্ট রয়েছে৷ ওই রেস্টুরেন্টের মালিক সৈকত দত্ত গুপ্ত৷ গত কিছুদিন ধরেই ওই রেস্টুরেন্টে অনুমোদনহীন বার খুলে রেখেছেন সৈকত৷ প্রচুর সংখ্যায় যুবক যুবতী প্রতিদিন ওই রেস্টুরেন্টে যাচ্ছে৷ বেআইনী ভাবে খোলা ওই বারের বিষয়ে আবগারি দপ্তরের কাছেও অভিযোগ পৌঁছে৷ সেই মোতাবেক আবগারি দপ্তরের কর্মী ও আধিকারীকরা সাদা পোশাকে ওই রেস্টুরেন্টে গিয়ে বার এর বিষয়টি নিয়ে যে অভিযোগ উঠেছিল তার সত্যতা পান৷


সেই মোতাবেক শনিবার সন্ধ্যায় আবগারি দপ্তরের কর্মী ও আধিকারীকরা পুলিশকে সাথে নিয়ে ওই রেস্টুরেন্টে হানা দেয়৷ হানাদারীতে মিলেছে প্রচুর পরিমানে মজুত রাখা বিলেতী মদ ও অন্যান্য সাজ সরঞ্জাম৷ পুলিশ রেস্টুরেন্টের মালিক সৈকত দত্ত গুপ্তকে গ্রেপ্তার করেছে৷ তবে, সৈকত জানিয়েছেন, তিনি আগরতলা পশ্চিম থানায় একটি আবেদন করেছিলেন যে তিনি ওই রেস্টুরেন্টে একটি ডিজে শো’র আয়োজন করতে চান৷ এই বিষয়ে তিনি লিখিত আবেদন থানায় জমা দিয়েছিলেন৷ যদিও, পুলিশ দাবি করেছে কোন ধরনের লিখিত অনুমতি সৈকত দত্ত গুপ্ত দেখাতে পারেননি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top