News Flash

  • Home
  • Uncategorized
  • আজ রাজ্যে আছড়ে পড়বে ‘বুলবুল’
Image

আজ রাজ্যে আছড়ে পড়বে ‘বুলবুল’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ ঘূর্ণিঝড় ‘‘বুলবুল’’ রবিবার ত্রিপুরায় আছড়ে পরবে৷ তবে, ঘূর্ণিঝড়ের প্রভাব ভয়ঙ্কর না হলেও সারা ত্রিপুরায় বৃষ্টিপাত হবে৷ বিশেষ করে দক্ষিণ ত্রিপুরায় ওই ঘূর্ণিঝড়ের মারাত্মক প্রভাব দেখা যেতে পারে৷ কারণ, দুপুরে বাংলাদেশ অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশের পরই ওই ঘূর্ণিঝড়ের অভিমুখ দক্ষিণ ত্রিপুরার দিকে হতে পারে৷ ফলে, সারা ত্রিপুরার তুলনায় দক্ষিণ ত্রিপুরায় বেশি বৃষ্টিপাত হবে অনুমান করছে আবহাওয়া দপ্তর৷ এদিকে, প্রাকৃতিক দুযর্োগের যেকোন পরিস্থিতি মোকাবিলায় সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্য দুর্যোগ মোকাবিলা দপ্তরের আধিকারিক শরৎ দাস৷


ঘূর্ণিঝড় ‘‘বুলবুল’’ আজ পশ্চিমবঙ্গের সুন্দরবনে আছড়ে পড়েছে৷ আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া বিভাগ জানিয়েছে, সুন্দরবনে ওই ঘূর্ণিঝড় আছড়ে পরার পর ক্রমেই এর গতি কমতে থাকবে৷ কিন্তু, ওই ঘূর্ণিঝড় বাংলাদেশ হয়ে ঢুকবে ত্রিপুরাতে৷ আবহাওয়া বিভাগের আধিকারিকের কথায়, এখন পর্যন্ত ওই ঘূর্ণিঝড়ের গতিপথ যা দেখাচ্ছে তাতে আগামীকাল দুপুর নাগাদ সেটি বাংলাদেশের রাজধানী ঢাকার খুব কাছাকাছি চলে আসবে৷ তেমনি ত্রিপুরার দিকেও ধেয়ে আসবে৷ ওই আধিকারিক বলেন, আগামীকাল দুপুর নাগাদ ওই ঘূর্ণিঝড় দক্ষিণ ত্রিপুরার দিকে এগিয়ে যাবে বলে মোর করা হচ্ছে৷ ফলে, ওই সময় দক্ষিণ ত্রিপুরায় মারাত্মক বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷


তিনি জানান, ত্রিপুরায় প্রবেশের সময় ঘূর্ণিঝড় ‘‘বুলবুল’’-এর গতিবেগ হবে ঘন্টায় ৩০-৪০কিমি৷ তাতে, মারাত্মক কোন প্রভাব পরবে বলে মনে করছে না আবহাওয়া বিভাগ৷ কিন্তু, ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে ত্রিপুরায় ৮ জেলাতেই বৃষ্টিপাত হবে৷ অবশ্য, ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলের অসম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হবে৷


এদিকে, আজ দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ছিল৷ দুপুরের পর থেকে বৃষ্টিপাতও হয়েছে ত্রিপুরায়৷ তবে, মারাত্মক কোন বিপর্যয় হয়নি এখনো৷ রাজ্য দুযর্োগ মোকাবিলা দপ্তরের আধিকারিক শরৎ দাস জানিয়েছেন, আজ ত্রিপুরায় বৃষ্টিপাত হয়েছে ঠিকই৷কিন্তু, কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি৷ সারা রাজ্যেই কোন ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায় নি৷ তবে, আগামীকালের জন্য ৮ জেলার জেলা ও মহকুমা প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, বলেন তিনি৷ তাঁর কথায়, ত্রিপুরায় যে কোন দুযর্োগ মোকাবিলায় সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে৷


এদিকে, কলকাতা- আগরতলা রুটে বিমান পরিষেবা শনিবার বন্ধ রাখা হয়েছে৷ মূলতঃ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য৷ আগরতলা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে শনিবার মোট তিনটি বিমান বাতিল করা হয়েছে৷ এর মধ্যে এয়ার ইন্ডিয়ার একটি এবং ইন্ডিগোর দুটি উড়ান বাতিল করা হয়েছে৷ ‘বুলবুল’ এর প্রভাবে শতশত যাত্রী কলকাতায় নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়ে আছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top