News Flash

  • Home
  • Uncategorized
  • বুরকিনা ফাসোতে খনি সংস্থার কনভয়ের উপর বন্দুকবাজ, গুলিতে ৩৭ জন হত
Image

বুরকিনা ফাসোতে খনি সংস্থার কনভয়ের উপর বন্দুকবাজ, গুলিতে ৩৭ জন হত

বুরকিনা ফাসো, ৭ নভেম্বর (হি.স.) : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে কানাডিয়ান খনি সংস্থার কনভয়ের উপর বন্দুকবাজদের হামলায় ৩৭ জনকে হত্যা করা হয়েছে। গুলি বিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন আরও ২৫ জন। এই ঘটনার জেরে দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বুধবার কড়া সেনা পাহারায় পাঁচটি বাসে বোঝাই হয়ে দেশের পূর্ব প্রান্তে ফ্যাদা ন্যুগুমা শহর থেকে ২৫ মাইল দূরের বুঙ্গুয়াঁ সোনার খনির উদ্দেশে রওনা দিয়েছিলেন মনট্রিলের সংস্থা সেমাফো-এর একদল কর্মী। পথে সেই কনভয়ের উপর আচমকা হামলা চালায় সন্ত্রাসবাদীরা। দেশের পূর্বাঞ্চলের গভর্নর লেফটেন্যান্ট সাইদ্যু টি. পি. সান্যু এক বিবৃতিতে ৩৭ জন খনিশ্রমিকের মৃত্যুর কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনায় ৬০ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের পরিচয় অবশ্য তিনি উল্লেখ করেননি।

এরআগে গত ৬ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জঙ্গি হানায় অন্তত ২৬ জন সেনাকর্মীর মৃত্যু হয়েছে এবং ২৫ জন জখম হয়েছেন। দেশের উত্তর প্রান্তে হিংসা ছড়াতে সক্রিয় হয়েছে ইসলামিক স্টেটের মতো সন্ত্রাসবাদী সংগঠন। তবে বুরকিনা ফাসোর পূর্ব প্রান্তের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনাপঞ্জীতে কে বা কারা নেতৃত্ব দিচ্ছে, তা এখনও অজানা। গত বুধবারের হামলার দায়ও স্বীকার করেনি কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top