News Flash

  • Home
  • Uncategorized
  • ১৪৪ ধারা অব্যাহত, আজ অবরোধ স্থলে যাচ্ছেন উপমুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার চার সদস্য ও দুই সাংসদ
Image

১৪৪ ধারা অব্যাহত, আজ অবরোধ স্থলে যাচ্ছেন উপমুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার চার সদস্য ও দুই সাংসদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ ধারা ১৪৪ জারি থাকা সত্ত্বেও ব্রু শরণার্থীরা অবরোধ করলেন দশদা-আনন্দবাজার রাস্তা৷ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও অবরোধকারীদের বলপূর্বক তোলে দেওয়ার কোন চেষ্টা করেনি প্রশাসন৷ ফলে, পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন ওই অবরোধস্থলে গিয়ে সভাও করেছেন৷ তিনি ব্রু শরণার্থীদের পাশে আছেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন৷ শুধু তাই নয়, সরকার জমি দিলে শরণার্থীদের জন্য সেই জমি তিনি নিজের টাকায় কিনবেন৷ সাথে তিনি হুমকি দিয়েছেন, শরণার্থীদের রেশন বন্ধ করে দেওয়ার অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হবেন৷ ব্রু শরণার্থীদের অবরোধকে ঘিরে উদ্ভুত পরিস্থিতির জেরে বৃহস্পতিবার কাঞ্চনপুর ছুটে যাচ্ছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ রাজ্য মন্ত্রিসভার চার সদস্য ও রাজ্যের দুই সাংসদ৷ ব্রু শরণার্থীদের সাথে তাঁরা বৈঠক করবেন এবং সমস্যার সমাধান খুঁজে বের করবেন বলে ধারণা করা হচ্ছে৷


টানা সাতদিন ধরে কাঞ্চনপুরের লক্ষীপুর এলাকায় দশদা-আনন্দবাজার রাস্তা অবরোধ করছেন ব্রু শরণার্থীরা৷ বিনামূল্যে রেশন ও নগদ আর্থিক সহায়তা চালু করার দাবিতে তারা ওই রাস্তা অবরোধ করছেন৷ সকাল ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই অবরোধের জেরে এলাকায় পরিবেশ থমথমে হয়ে রয়েছে৷


আজ সকাল ৫টা থেকে যথারীতি অবরোধ শুরু করেন ব্রু শরণার্থীরা৷ দশদা-আনন্দবাজার রাস্তায় অবরোধে আজ অংশগ্রহণকারীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেড়েছে৷ এমবিডিপিএফ সংগঠনের সাধারণ সম্পাদক ব্রোনো মিশা জানিয়েছেন, বিনামূল্যে রেশন ও নগদ আর্থিক সহায়তার চালু করার দাবিতে অনির্দিষ্টকালের রাস্তা অবরোধ কর্মসূচি যে কোন মূল্যে জারি রাখা হবে৷ ওই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হবে না৷ তিনি জানান, আজ চারজন ব্রু নেতা দিল্লী গেছেন৷ তাঁরা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করে মানবিক দৃষ্টিভঙ্গিতে রেশন ও নগদ আর্থিক সহায়তা পুনরায় চাল করার দাবি জানাবেন৷


এদিকে, গতকাল রাত থেকেই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ তবে, আজ সকালে নিরাপত্তা বাহিনীর গতিবিধি খুব একটা নজরে আসেনি৷ হাতে গুনা কয়েকজন টিএসআর ও সিআরপিএফ জওয়ান অবরোধস্থলে মোতায়েন রয়েছেন৷ মহকুমা প্রশাসন সূত্রে খবর, ১৪৪ ধারা জারি থাকলেও এখনই ব্রু শরণার্থীদের বল প্রয়োগ করে তুলে দেওয়ার জন্য উপরতলা থেকে কোন আদেশ আসেনি৷
এদিন সকালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি প্রদ্যুৎ কিশোর কাঞ্চনপুরে ব্রু শরণার্থীদের অবরোধস্থলে গিয়েছেন৷ তিনি তাঁদের সাথে কথা বলেছেন এবং সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন৷ তিনি অবরোধস্থলে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, সমস্ত ব্রু শরণার্থী ভারতের নাগরিক৷ তাঁদেরও এদেশে সম্মানের সাথে বসবাসের অধিকার রয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরা সরকার সম্মত হলে ব্রু শরণার্থীদের জন্য তিনি জমি কিনবেন৷ সেখানে ব্রু শরণার্থীরা থাকতে পারবেন৷ অন্তত, বিএসএফের ফায়ারিং রেঞ্জের জন্য ২৭০০ একর জমি বরাদ্দ করার চাইতে শরণার্থীদের বন্দোবস্ত করা অনেক বেশি জরুরি, মনে করেন তিনি৷ এদিন প্রদ্যুৎ আরো বলেন, ব্রু শরণার্থীদের রেশন বন্ধ করে দিয়ে কেন্দ্রীয় সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে৷ তাই, এর বিচারের জন্য তিনি ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হবেন৷


এদিকে, বিভিন্ন রাজনৈতিক এই ইস্যুতে রাজনীতির বাজার গরম করে দিয়েছে৷ রেশন বন্ধ করে দিয়ে মানবাধিকার লঙ্ঘন করার অভিযোগ তুলেছে বিরোধীরা৷ ফলে, ব্রু শরণার্থী ইস্যুতে ত্রিপুরা সরকার কিছুটা চাপে রয়েছে৷ তাই, পরিস্থিতি মোকাবিলায় ছুটে যাচ্ছেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার চার সদস্য ও দুই সাংসদ৷ জানা গিয়েছে, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, আইন মন্ত্রী রতন লাল নাথ, রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী শান্তনা চাকমা, সাংসদ প্রতিমা ভৌমিক এবং সাংসদ রেবতি ত্রিপুরা৷ আগামীকাল দুপুর ১২টা নাগাদ তাঁরা ব্রু শরণার্থীদের সাথে বৈঠক করবেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top