News Flash

  • Home
  • Uncategorized
  • পরিবেশ বান্ধব কাজে পুরস্কৃত রাজ্যের সাংবাদিক
Image

পরিবেশ বান্ধব কাজে পুরস্কৃত রাজ্যের সাংবাদিক

আগরতলা, ৬ নভেম্বর৷৷ পরিবেশ বান্ধব সভ্যতার বিকাশ ও সংরক্ষণের ক্ষেত্রে অবদানের জন্য বালিপাড়া ফাউন্ডেশন বিশেষ স্বীকৃতি পুরষ্কারে পুরস্কৃত হয়েছেন রাজ্যের বরিষ্ট সাংবাদিক ও পরিবেশ কর্মী বিশ্বেন্দু ভট্টাচার্য৷


শীর্ষস্থানীয় ওয়্যার নিউজ এজেন্সি ইউএনআইয়ের প্রধান এবং টাইমস অফ ইন্ডিয়ার সংবাদদাতা হিসাবে কাজ করার পাশাপাশি তিনি দুই দশকেরও বেশি সময় ধরে পরিবেশগত বান্ধব জীবনযাত্রা ও গণমাধ্যমে কৌশল রচনায় কাজ করছেন৷ তিনি বিদ্যালয়ের পাঠ্য সহ ত্রিপুরা ও উত্তর-পূর্বের পরিবেশ, জৈব-বৈচিত্র্য এবং জলবায়ু সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বই এবং প্রচুর নিবন্ধ রচনা করেছেন৷


তিনি তার কার্বন নিরপেক্ষ জীবন-শৈলীর জন্য এবং প্রাকৃতিক সংস্থান ভিত্তিক জীবিকা নির্বাহের প্রযোজক হিসেবে এরাজ্যে পরিচিত৷ শ্রী ভট্টাচার্য পরিবেশগত সক্রিয়তার জন্য ইতিপূর্বে বেশ কয়েকটি স্বীকৃতি পেয়েছিলেন৷ পরিবেশ সুরক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক নেতৃত্ব কর্মসূচির আওতায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রতিনিধিত্বও করেছিলেন৷


বালিপাড়া ফাউন্ডেশন উত্তর-পূর্ব ভারতের আন্তর্জাতিকস্তরে প্রশংসিত প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি৷ প্রকৃতি নিরভর অর্থনীতি ও জীবনযাত্রা প্রনয়নে ফাউন্ডেশনের অধীনে পূর্ব হিমালয়ান নেচারনমিক্স ফোরাম ২০১৩ সাল থেকে কাজ করছে৷


প্রকৃতিক মূলধনের সংরক্ষণ, শিক্ষা, সঞ্চয়, স্বাস্থ্যসেবা, জীবিকা ও জলের মতো সম্পদের সদ্ব্যাবহার, প্রকৃতিক মূলধন সংরক্ষণ করে ক্রমবর্ধমান অর্থনৈতিক সমৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে বালিপাড়া ফাউন্ডেশন৷


৬ নভেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বেন্দু ভট্টাচার্যিকে এই পুরষ্কারে সম্মানিত করা হয়৷ তিনি মৌলিক সম্পদ সরবরাহের জন্য প্রকৃতি মূলধনের সার্বিক ব্যবহার, আর্থ-সামাজিক বৈষম্য হ্রাস করার জন্য প্রকৃতিক মূলধনের মূল্যায়ন, পূর্ব হিমালয় সমূহের জন্য নতুন অর্থনীতি এবং জৈব বৈচিত্র্য সুরক্ষার সমাধানসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে আলোচনায় অংশ নেন যেখানে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রধানমন্ত্রীর কাউন্সিলের রাষ্ট্রদূত চন্দ্রশেখর দাশগুপ্তও উপস্থিত ছিলেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top