News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ-আইনজীবী খণ্ডযুদ্ধ : দিল্লিতে নজিরবিহীন বিক্ষোভ উর্দিধারীদের, রিপোর্ট জমা পড়ল স্বরাষ্ট্রমন্ত্রকে
Image

পুলিশ-আইনজীবী খণ্ডযুদ্ধ : দিল্লিতে নজিরবিহীন বিক্ষোভ উর্দিধারীদের, রিপোর্ট জমা পড়ল স্বরাষ্ট্রমন্ত্রকে

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): অশান্তি-ঝামেলার সূত্রপাত হয়েছিল গাড়ি পার্কিংকে কেন্দ্র করে| গত ২ নভেম্বর পুলিশ ও আইনজীবীদের মধ্যে খণ্ডযুদ্ধে অশান্ত হয় দিল্লির তিস হাজারি আদালত চত্বর| আগুনে পোড়ানো হয় পুলিশের একটি গাড়ি| ভাঙচুর করা হয় ৮টি গাড়ি| আইনজীবীও জখম হন| তিস হাজারি আদালতে পুলিশ-আইনজীবী খণ্ডযুদ্ধের ঘটনায় এখনও ক্ষুব্ধ দিল্লির পুলিশ কর্মীরা| মঙ্গলবার আইটিও-তে দিল্লি পুলিশের সদর দফতর (পিএইচকিউ)-এর সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন ক্ষুব্ধ পুলিশ কর্মীরা| একইসঙ্গে দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে পুলিশ কর্মীরা স্লোগান দিতে থাকেন, ‘আমাদের সিপি (পুলিশ কমিশনার) কেমন হবে, কিরণ বেদীর মতো হবে|’ দিল্লির প্রাক্তন স্পেশ্যাল সিপি কিরণ বেদীর ছবি এবং প্ল্যাকার্ড নিয়ে দিল্লি পুলিশ কর্মীরা স্লোগান দিতে থাকেন, ‘আমরা আপনাকেই চাই|’

পুলিশ-আইনজীবী খণ্ডযুদ্ধের ঘটনায় বিচারের আবেদন জানিয়ে পুলিশ কর্মীরা স্লোগান দিতে থাকেন, ‘আমরা বিচার চাই|’ এদিন ক্ষুব্ধ পুলিশ কর্মীদের আশ্বাস দিয়ে পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক বলেছেন, ‘শান্তি বজায় রাখার জন্য আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ| আইন ও শৃঙ্খলা বজায় রাখা আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব আমাদেরই পালন করতে হবে| এটা পুলিশের পরীক্ষার সময়|’ পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, ‘পুলিশ কর্মী নিগ্রহের ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে| আলোচনা চলছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে|’ পুলিশের বেনজির এই বিক্ষোভে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও| স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, তিস হাজারি আদালতে পুলিশ-আইনজীবী ঝামেলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দিয়েছে দিল্লি পুলিশ|

তিস হাজারি আদালতে খণ্ডযুদ্ধের ঘটনায় পুলিশ কর্মীদের পাশাপাশি আইনজীবীরাও বেজায় ক্ষুব্ধ রয়েছেন| মঙ্গলবার দিল্লির সমস্ত জেলা আদালতে ধর্মঘট পালন করেন আইনজীবীরা| এমতাবস্থায় ধর্মঘট প্রত্যাহার করার জন্য দিল্লির প্রতিটি বার অ্যাসোসিয়েশনের কাছে অনুরোধ রেখেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া|’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top